প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামী লক্ষাধিক টাকার আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিহরপাড়া: প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীকে আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল হরিহরপাড়া থানার(Hariharpara P.S.) পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যাক্তির নাম সাহাজামাল সেখ বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায়। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে উন্নতমানের আধুনিক আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই পুলিশের জালে পড়ে জামাল। দেশিও 9mm কার্বাইন মেশিনগান ও এক রাউন্ড গুলি। চোরা বাজারে এক লক্ষ টাকা দাম বলে জানিয়েছে পুলিশ। সোমবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর আদালতে পেশ করা হয়। এই ধরনের আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কি কাজে ব্যাবহার হত, তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

অন্যদিকে,কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক দুস্কৃতি।ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার(Kandi P.S.) পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সামিম সেখ। বাড়ি খড়গ্রাম থানার অন্তর্গত মন্ডল পুর ফকিরপাড়া গ্রামে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কান্দি থানার গোকর্ণ রামপাড়া মাঠ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সামিম সেখকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ধৃতকে সোমবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কি কারণে আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশমুর্শিদাবাদ সীমান্ত এলাকায় অস্ত্রের চোরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে বিভিন্ন থানার পুলিশ টিম।

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?