বৌভাতের দিন প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা, হুলুস্থুল কাণ্ড, বচসা, হাতাহাতি

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: বৌভাতের দিন পিতপুরে প্রেমিকের বাড়িতে ধর্নায় প্রেমিকা।বচসা থেকে শুরু হয় হাতাহাতি।ঘটনাস্থলে পাঁশকুড়া থানার(Paskura P.S.) পুলিশ।জানা গেছে,২০২১ সালে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার পীতপুরের বাসিন্দা সঞ্জয় মাইতি(Sanjay Maity) সঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সামাটের বাসিন্দা একটি মেয়ের বিয়ের জন্যে দেখাশুনা হয়। কিন্তু সেই সময় মেয়েটি নাবালিকা থাকায় দুই পরিবারের কথাবার্তা হয় মেয়েটি যখন সাবালিক হবে তাদের তখন বিয়ে হবে। দেখাশুনা থেকে প্রেমের সম্পর্ক বাড়ে দুজনের।মেয়েটির অভিযোগ সঞ্জয় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে।

আমি যখন বিয়ের জন্য উপযুক্ত হই তখন আমি সঞ্জয়কে বারবার বলি বিয়ের কথা কিন্তু ও নানারকম অজুহাত দিতে থাকে। বিয়ের প্রস্তাবটি এড়িয়ে যায় বারে বারে।এরপর আমি দাসপুর থানার(Daspur P.S.) দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হই। যদিও সেই সময় অভিযুক্ত সঞ্জয় জামিন নিয়ে নেয়। সোমবার ওই অভিযুক্ত মন্দিরে বিবাহ করেন অন্য একটি মেয়ের সাথে ।এই খবর জানার পরেই সঞ্জয়ের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন ওই মেয়েটি। সেই সময় সঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় অভিযোগকারিণীর।এরপর ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ।

সমস্ত ঘটনা শোনার পর ওই মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়।মেয়েটি পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ করেন। প্রেমিকার দাবি,”অভিযুক্ত সঞ্জয় দীর্ঘ ৪ বছর সম্পর্কে থেকে আমার সাথে শারীরিক সম্পর্ক করে অন্য মেয়েকে বিয়ে করেছে।আমি চাই ও আমাকে বিয়ে করুক নাহলে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যদিও সঞ্জয়ের পরিবার ক্যামেরার সামনে কিছু বলতেই চাননি।তাদের দাবি আমাদের ছেলেকে ফাঁসানোর জন্য এইভাবে চক্রান্ত করছে মেয়েটি। বদনাম করছে সমাজে। এই ঘটনাটি কেন্দ্র করে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি