ন্যাজাটে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার বিজেপি নেতা সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি,ন্যাজাট: ঘোষপুরে নাবালিকা খুনের অভিযোগে ৮ মাস পর এক বিজেপি কর্মী সহ দুজনকে গ্রেফতার করল ন্যাজাট থানা(Nejat P.S.)। মঙ্গলবার ধৃতদের বসিরহাট আদালতে পেশ করে পুলিশ।বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য সম্পর্কে ধৃত বিজেপি নেতার শ্যালক।উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার ন্যাজাট থানার অন্তর্গত ঘোষপুর এলাকায় গত ৭ই ডিসেম্বর একটি পুকুর থেকে এক নাবালিকার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে দীর্ঘ সাত মাস পর ন্যাজাট থানার পুলিশ ওই এলাকা থেকে উমেশ মন্ডল নামে এক বিজেপি কর্মী ও তাপস বর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘোষপুর এলাকার বিজেপি নেতা উমেশ মন্ডলের বাড়িতে পরিচারিকার কাজ করতো সাগরিকা মুন্ডা। দীর্ঘ কয়েক বছর ধরেই স্বামী পরিত্যাক্তা সাগরিকা মুন্ডা।তার দুই সন্তানকে নিয়ে ওই বিজেপি নেতা উমেশের বাড়িতেই পরিচারিকার কাজ করতো। গত ৪ঠা ডিসেম্বর সাগরিকা মুন্ডার মেয়ে শরমা মুন্ডা উমেশ মন্ডল(Umesh Mandal) এর বাড়ির ছাগল গরু নিয়ে চরাতে মাঠে যায়। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় শরমা। বিভিন্ন জায়গায় খোঁজখবর করার পর ওই বিজেপি নেতা উমেশ মন্ডলের বাড়ির গোয়ালঘর সংলগ্ন একটি পুকুর থেকে ৭ ডিসেম্বর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয় শরমার‌‌। সেই ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রায় আট মাস পর পুলিশ ওই ঘোষপুর এলাকা থেকেই বিজেপি নেতা উমেশ মন্ডল ও তাপস বরকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে সোমবার বসিরহাটের এ সি জে এম আদালতে(ACJM Court) পেশ করা হয়। তদন্ত চালাচ্ছে, ন্যাজাট থানার পুলিশ।রক্ষকই ভক্ষক। অভিযুক্ত উমেশ মন্ডল এর বাড়িতে এই নাবালিকা থেকে পড়াশোনা করত ।বাড়িতে থাকত। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই নিয়ে একাধিকবার বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন করেছিল বিজেপি নেতৃত্ব। অপরাধীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছিল সকলে।সুকল্যাণ বৈদ্য আগে ছিলেন বিজেপি নেতা বসির হাট এলাকার।বর্তমানে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি। নির্যাতিতার বাড়িতে গিয়ে স্টেটমেন্ট দিয়েছিলেন তিনি।এই নিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার (archana Mazumdar)ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন। ফরেনসিকের দল মৃতের ঘটনাস্থলে গিয়ে ভিডিওগ্রাফি নমুনা সংগ্রহ করেছিল ।বারবার অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন সকলে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?