চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল পুলওয়ামার হামলাকারীরা, বিস্ফোরক দাবি FATF-এর

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলায় জড়িত সন্ত্রাসীরা ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে বিস্ফোরক সংগ্রহ করেছিল। এছাড়া ২০২২ সালে উত্তরপ্রদেশের গোরখপুরের গোরক্ষনাথ মন্দিরে হামলায় জড়িত সন্ত্রাসী আর্থিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট মাধ্যম পেপাল-এর সাহায্য নিয়েছিল। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক রিপোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে বিশ্বজুড়ে সন্ত্রাসী কাজকর্মের উপরে নজরদারি চালানো সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ। সংস্থার তরফে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদে অর্থায়নের জন্য ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অনলাইন পেমেন্ট পরিষেবার অপব্যবহার করা হচ্ছে।’

ছয় বছর আগে লোকসভা ভোটের মুখে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ের উপরে হামলা চালায় জৈশ-ই-মহম্মদের সন্ত্রাসীরা। ওই হামলায় ৪০ জন সিআরপিএফ (CRPF) জওয়ান প্রাণ হারান। আহত হন আরও কয়েকজন। ওই হামলার খবরে গোটা দেশ নির্বাক হয়ে গিয়েছিল। তদন্তে নেমে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। তাদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলওয়ামার হামলার তিন বছর বাদে ২০২২ সালে সন্ত্রাসী হামলা চলে গোরক্ষনাথ মন্দিরে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স-এর প্রতিবেদন অনুযায়ী, পুলওয়ামার হামলাকারীরা ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে অ্যালুমিনিয়াম পাউডার কিনেছিল। ওই পাউডার আইইডি-র বিস্ফোরণের শক্তি কয়েকগুণ বাড়িয়ে দেয়। ২০২২ সালে গোরক্ষনাথ মন্দিরে হামলাকারী ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম পেপাল-এর মাধ্যমে ইসলামিক স্টেটের জঙ্গিদের ৬ লক্ষ ৭০ হাজার টাকা পাঠিয়েছিল। ভিপিএন ব্যবহার করে নিজের অবস্থান লুকিয়েছিল।

ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক বছর ধরেই সন্ত্রাসীরা বিভিন্ন ই-কমার্স সংস্থার মাধ্যমে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কিনছে এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মকে ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করছে। পাশাপাশি বেশ কিছু সন্ত্রাসী সংগঠন বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে আর্থিক এবং অন্যান্য ধরণের সহায়তা পেয়েছে এবং এখনও পাচ্ছে। তহবিল সংগ্রহের কৌশল হিসাবে অথবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নির্দিষ্ট কিছু সংস্থার আর্থিক ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাকে ব্যবহার করা হচ্ছে। সরাসরি আর্থিক সহায়তা, লজিস্টিক এবং বস্তুগত সহায়তা, অথবা প্রশিক্ষণের ব্যবস্থা সহ বিভিন্ন ধরণের সহায়তার খবর পাওয়া গিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ