মোদির রাজ্যে সেতু ভেঙে নদীতে পড়ল একাধিক গাড়ি, ৯ জনের সলিল সমাধি

নরেন্দ্র মোদির রাজ্যে ফের অঘটন। টানা কয়েকদিন ধরেই দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের অবস্থা খারাপ। মারা গিয়েছে অনেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নরেন্দ্র মোদির রাজ্যে ফের অঘটন। টানা কয়েকদিন ধরেই দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যেই টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের অবস্থা খারাপ। মারা গিয়েছেন অনেকে। নিখোঁজ রয়েছেন অনেক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াইশো-র বেশি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে জলের তলায় গুজরাত। সেই কারণেই বুধবার সকালে একটি অঘটন ঘটে গেল গুজরাতে। টানা বৃষ্টিতে গুজরাতের মহিসাগর নদীর উপর নির্মিত সেতুর একটি অংশ ভেঙে পড়েছে।

যার ফলে অনেক যানবাহন নদীতে পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর অনেককে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, এই সেতুটি ৪৩ বছরের পুরনো। এবং খুব গুরুত্বপূর্ণ এই সেতুটি। ভাদোদরা-আনন্দ সংযোগ করেছেন এই সেতুটি। যার নাম গম্ভীরা সেতু। এখান দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ভারী যানবাহন চলাচল করে। আজ ভারী যানবাহন চলাচলের সময়েই ভেঙে পড়েছে এই সেতু। এই ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে একটি ট্রাক কে অর্ধ-ভাঙা সেতুর উপর ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে।

বর্তমানে উদ্ধার অভিযান চলছে। একজন কর্মকর্তা জানিয়েছেন যে, বুধবার (৯ জুলাই) সকাল ৮.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। সেতু ভেঙে পড়ার কারণে দুটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যান-সহ চারটি গাড়ি মহিসাগর নদীতে পড়ে গিয়েছে। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনেরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দমকল বাহিনীর দলও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এই দুর্ঘটনার কারণে এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ যানবাহন চলাচলের পথ পরিবর্তন করে দিয়েছে। প্রসঙ্গত, এই সেতুটি সাধারণত কুখ্যাত আত্মহত্যার স্থান হিসেবেও পরিচিত। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুটি ট্রাক, একটি বোলেরো এসইউভি এবং একটি পিকআপ ভ্যান-সহ চারটি গাড়ি সেতুটি পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িগুলি নদীতে পড়ে যাওয়ার কিছুক্ষণ আগে একটি বিকট শব্দ শোনা গিয়েছিল। দমকল বাহিনী, স্থানীয় পুলিশ এবং ভাদোদরা জেলা প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। স্থানীয়রাও ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করতে সাহায্য করে। আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই পাদরার বিধায়ক চৈতন্যসিংহ জালা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আরও দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, মধ্য গুজরাতকে সৌরাষ্ট্রের সঙ্গে সংযুক্তকারী এবং আনন্দ, ভদোদরা, ভারুচ এবং অঙ্কলেশ্বরের মধ্যে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সেতুটি দীর্ঘদিন ধরে প্রশাসনের অবহেলায় পড়েছিল। কোনও বারবার সতর্কবার্তা উপেক্ষা করেছে প্রশাসন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ