চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফুঁসছে একের পর এক নদী, বঙ্গের ফের বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: প্রচন্ড বৃষ্টিতে বিপর্যস্ত বঙ্গজীবন। নিম্নচাপের জেরে বৃষ্টি হয়েই চলেছেন। এই মুহূর্তে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরলেও বৃষ্টি বন্ধ হবে না। বরং পশ্চিমের জেলাগুলিতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর বলেছে পশ্চিমের চার জেলায় ভারী বর্ষণ হবে। এমনিতেই বিগত কয়েকদিন ধরে নিম্নচাপজনিত বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা।

আর তার ফলে ফুলে ফেঁপে উঠছে নদ নদী। গত তিনদিনের লাগাতার বৃষ্টিতে ফুঁসছে বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যাওয়া একাধিক নদীর জলস্তর। দারকেশ্বর,  গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, ভৈরোবাঁকি, বিড়াইয়ের মতো সব নদীতে বাড়ছে জলস্তর।

আবহাওয়া দফতর বলছে বলছে, বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে মাত্রাছাড়া বৃষ্টি হয়েছে। তার ফলে তলিয়ে গিয়ে একাধিক সেতু। দারকেশ্বর নদের উপর থাকা মীনাপুর সেতু জলের তলায় চলে গিয়েছে। ফলে সেতু দিয়ে বন্ধ হয়েছে চলাচল। জনজীবন কার্যত বিপর্যস্ত। ওদিকে পাড়াপাড়ের একমাত্র মাধ্যম ছিল ওই সেতুটিই। প্রবল সমস্যার সম্মুখীন হতে হয়েছে দারকেশ্বর নদের অপরপাড়ে থাকা বাঁশি ও আড়ালবাঁশি সহ বেশ কিছু গ্রামের বাসিন্দাদের।

বাঁকুড়ার চিত্রই দেখা গিয়েছে পার্শ্ববর্তী পুরুলিয়াতেও। সেখানেও কয়েকদিন ধরেই চলেছে ভারী বৃষ্টিপাত। জলস্তর বেড়ে গিয়ে ফুঁসছে কাঁসাই। মুকুটমনিপুর জলাধারে প্রচুর জল আসছে। এদিকে আরও তো বৃষ্টি হওয়ার কথা, যদি তা হয় তাহলে কংসাবতী জলাধার থেকে ছাড়া জলের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি করা হতে পারে। এদিকে জল ছাড়ার কথা রয়েছে ডিভিসিরও। ডিভিসি জল ছাড়লে বন্যা পরিস্থতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রচুর। এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ