রাজস্থানের চুরুতে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার জাগুয়ার বিমান, নিহত ২ পাইলট

ফের বিমান বিপর্যয়! বুধবার (৯ জুলাই) সকালে ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানের চুরু জেলার রতনগড় এলাকার ভানুদা গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের বিমান বিপর্যয়! বুধবার (৯ জুলাই) দুপুর ১.২৫ মিনিট নাগাদ প্রশিক্ষণের সময় ভারতীয় বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান ভেঙে পড়ল রাজস্থানের চুরু জেলার রতনগড় এলাকার ভানুদা গ্রামে। ঘটনার পরপরই পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। গ্রামবাসীদের তথ্যানুযায়ী, আকাশে বিকট শব্দের পর বিমানটি ভেঙে পড়েছে খোলা জায়গায়। আর মাঠের মধ্যে পড়তেই বিমানে আগুন ধরে যায় এবং চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুইজন পাইলটেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণে বিমানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসন মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রতনগড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতীয় বিমান বাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য কোর্ট অফ ইনকোয়ারি (অভ্যন্তরীণ তদন্ত) করার নির্দেশও দেওয়া হয়েছে। 

জেলাশাসক অভিষেক সুরানা এবং স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন।গ্রাম বাসীরা জানিয়েছেন যে বিমান দুর্ঘটনার পরপরই মাঠে আগুন লেগে যায়। এবং তাঁরা ছুটে এসে, অনেকক্ষন নেভানোর চেষ্টা করেছেন। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়াতে দুইজন আহত হয়েছেন। সূত্রের খবর, ভেঙে পড়া যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ এখনও জ্বলছে। হতাহতের ঘটনা এখনও জানা যায়নি। রাজস্থানে বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, যার মধ্যে একটি যোধপুরে এবং অন্যটি বিকানেরে। গত এপ্রিল মাসে গুজরাতের জামনগরের কাছে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। যেখানে একজন পাইলট, সিদ্ধার্থ যাদব, অন্যজনের জীবন বাঁচাতে গিয়ে মারা যান।

প্রশিক্ষণ মিশনের সময় কারিগরি ত্রুটির সম্মুখীন হওয়ার পর যুদ্ধবিমানটি রাত ৯.৩০ মিনিটে একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে যায়। যাদব নিশ্চিত করেছিলেন যে, তিনি তার সহ-পাইলট সময়মতো বের করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যাদব সময়মতো জেট থেকে বেরিয়ে আসতে পারেননি। এদিকে গত মাসে গুজরাতের আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন প্রায় ২৪১ জন যাত্রী। যাদের মধ্যে ১২ জন ক্রু সদস্য ছিলেন। এছাড়াও বিমানটির একটি অংশ যেখানে ভেঙে পড়ে গিয়েছিল, সেই বিল্ডিংয়ের ২৪ জন মেডিকেল ছাত্র মারা যান। এই ঘটনাটি গোটা দেশ রীতিমতো নাড়িয়ে দিয়েছে। প্রায় ২-৩ দিন ধরে চলেছে উদ্ধারকার্য। মৃতদের মধ্যে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন। মৃতদেহগুলি পুরো পুড়ে গিয়েছিল। যার ফলে ডিএনএ শকাক্ত করণের দ্বারা মৃতদেহ শনাক্ত করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ