জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের বিপদে বঙ্গবন্ধু শেখ  হাসিনা। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী-সহ তিন জনের বিরুদ্ধে  আনুষ্ঠানিক অভিযোগ গঠন করার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে খারিজ করে দেওয়া হয়েছে এই মামলা থেকে অভিযুক্তদের অব্যাহতির আবেদন। আবেদন খারিজ করার পর ১০ জুলাই বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ফলে বলা যেতে পারে বৃহস্পতিবার থেকেই শুরু হল জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া।

আদালতে সরকারের হয়ে লড়াই করছিলেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে আসামীপক্ষের হয়ে লড়ছেন আইননীজী আমির হোসেন। হত্যার অভিযোগে অভিযুক্ত হলেও আসামী পক্ষেরও আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে। যদিও এই মুহূর্তে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক।

গত  ৭ জুলাই শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য ১০ জুলাই দিনটি ধার্য করা হয়েছিল। শেখ হাসিনার সঙ্গে মামলায় নাম জড়িয়েছিল বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের। আগেই মামুনকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তিনি কারাবন্দি। শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষ কর্তৃক নিযুক্ত আসামী পক্ষের আইনজীবী আমির হোসেন।

গত ১ জুলাই এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি শেষ করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, তাই তাঁদের তরফ থেকে উপস্থিত ছিলেন আমির হোসেন। আল মামুনের পক্ষে আবার উপস্থিত ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

গত ১৭ জুন হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে নোটিশ জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এক সপ্তাহের মধ্যে হাজিরা না দিলে তাঁদের অনুপস্থিতিতেই চালানো হবে বিচারপ্রক্রিয়া, এমনটাই জানানো হয়েছিল আদালতের পক্ষ থেকে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের