‘যন্ত্রণাকে রসিকতা বানিয়ে দিলেন’, অপারেশন সিঁদুরের পর মোদিকে দুষছেন সীমান্তের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের নৃশংস জঙ্গি হামলায় সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই গত মে মাসের ৭ তারিখ মধ্যরাতে পাকিস্তানের উপর ভারত মিসাইল স্ট্রাইক চালায়। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। প্রথম দিকে যুদ্ধ যুদ্ধ ভাব থাকলেও যুদ্ধ হয়নি, বরং ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে পাকিস্তানে ঘাঁটি করে থাকা জঙ্গিদের উড়িয়ে দিয়েছে ভারত। তবে শেষের দিকে পাকিস্তানও বসে থাকেনি। সীমান্তবর্তী অঞ্চলে গুলির লড়াই চলেছে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে।

তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি, উরি এবং কুপওয়ারা সেক্টরের সীমান্তবর্তী এলাকাগুলি। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের ভারী গোলাবর্ষণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই সব অঞ্চল। শত শত বাড়িঘর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। জীবন বাঁচাতে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ স্থানে।

এরপর কেটে গিয়ে এক মাস। ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে এসেছে। প্রশমিত হয়েছে উত্তেজনা। ফলে মানুষ পুনরায় নিজের ঘরে থিতু হতে চাইছে। নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছে। সেখানেই সমস্যা। এই সব সীমান্তবর্তী অঞ্চলের স্থানীয়দের দাবি, সরকার যে টাকা ক্ষতিপূরণ দিচ্ছে তা অপর্যাপ্ত এবং অসংবেদনশীল। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত বাড়ির জন্য ক্ষতিপূরণ মাত্র ১ লক্ষ ৩০ হাজার টাকা। আর আংশিক ক্ষতিগ্রস্ত সম্পত্তির জন্য ১০,০০০ টাকারও কম দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ স্বরূপ।

স্থানীয়দের দাবি তাঁদের জীবন, সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলেছে সরকার। তাঁদের যন্ত্রণার রসিকতা করা হয়েছে। সেই জন্যই বাজারের নির্মাণ হার অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করছেন এই মানুষগুলি। এখনও পর্যন্ত, উরিতে ৬০টি মামলায় ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আর ৪০টি মামলা কুপওয়ারার জেলাশাসকের কাছে বিচারাধীন।

গোলাগুলির সময় বাঙ্কারের বিপুল ঘাটতি দেখা দেওয়ার কারণে সরকার সীমান্ত এলাকায় ১০০০টি বাঙ্কার তৈরির ঘোষণা করে। কিন্তু আজ পর্যন্ত এর কোনও কাজ শুরু হয়নি। ফলে মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে। স্থানীয় জনগণ সরকারের কাছে প্রতিশ্রুতি পূরণের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি আসন ছেড়ে একবার মাটির কাছাকাছি এসে আসল চিত্রটা দেখুন নেতা মন্ত্রীরা। পাশাপাশি নিরাপত্তা ও পুনর্বাসনের দায়িত্ব পূর্ণ সততার সঙ্গে পালন করা হোক।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ