‘বিল বকেয়া থাকলেও ছাড়তে হবে মৃতদেহ’, বেসরকারি হাসপাতালের দাদাগিরিতে রাশ টানতে উদ্যোগী অসম

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে এখন থেকে কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বিল বকেয়া থাকলে রোগীর মৃতদেহ দুই ঘন্টার বেশি রাখতে পারবে না। মন্ত্রিসভার সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই এই ঘোষণা করেন।  এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “মৃতদেহ আটকে রেখে পরিবারের উপর চাপ সৃষ্টি করা অমানবিক। হাসপাতালগুলিকে এখন এই কাজের অনুমতি কোনও অবস্থাতেই দেওয়া হবে না।”

হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, “এখন থেকে কোনও বেসরকারি হাসপাতাল কোনও রোগীর মৃতদেহ রাখতে পারবে না। মৃত্যু নিশ্চিত হওয়ার দুই ঘন্টার মধ্যে মৃতদেহ আত্মীয়দের কাছে হস্তান্তর করতে হবে। চিকিৎসার জন্য অর্থ প্রদান বাকি থাকলেও মৃতদেহ হস্তান্তর বাধ্যতামূলক হবে। যদি হাসপাতাল নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মৃতদেহ রাখে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সরকার একটি ২৪x৭ টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১০৪ চালু করবে। কোনও হাসপাতাল যদি মৃতদেহ হস্তান্তর করতে না চায় তাহলে এই নম্বরে ফোন করে সেই বিষয়ে রিপোর্ট করা যাবে। পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করতে পারবেন।

শর্মা বলেন, “অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গেই তা জেলা স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় পুলিশ এবং হাসপাতালে জানানো হবে। প্রতিকার কমিটির কাছে পাঠানো হবে। যদি কোনও হাসপাতাল ভুলভাবে কোনও মৃতদেহ আটকে রাখে, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করবেন। তিনি মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার এবং হাসপাতাল প্রশাসনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন।”

মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন, বেসরকারি হাসপাতাল মৃতদেহ অপ্রয়োজনীয়ভাবে রাখার জন্য দোষী সাব্যস্ত হলে তাকে ৩ থেকে ৬ মাসের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। লাইসেন্স স্থগিত এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যদি এই ধরনের ভুল বারবার করা হয়, তাহলে হাসপাতালের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলও করা যেতে পারে।

সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন যে ‘গজ মিত্র যোজনা’ রাজ্য মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। মানুষ-হাতি সংঘাত নিয়ন্ত্রণের জন্য, বন্য হাতির আক্রমণ, জীবন ও সম্পত্তিহানি রোধে আটটি জেলায় এই প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পটি যে জেলাগুলিতে শুরু হবে সেগুলি হল- গোয়ালপাড়া, উদালগুড়ি, ন’গাঁও, বাকসা, শোণিতপুর, গোলাঘাট, জোরহাট এবং বিশ্বনাথ।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ