টাকা ধার নিয়ে শোধ দিতে পারেনি, অপরাধে মুখমেহনে বাধ্য করা হল দুই কিশোরকে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: টাকা ধার নিয়ে সেই টাকা শোধ করতে পারেনি কিশোরেরা। তার পরিবর্তে মেটাতে হবে যৌনসুখের চোখের খিদে। ভাবছেন তো, কী করে? টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় মুম্বাইয়ের মতো স্বপ্ননগরীতে তিনজন পুরুষ মিলে দুই কিশোরকে বাধ্য করেছে একে অপরকে মুখমেহনে। সেই সঙ্গে চলেছে নির্মমভাবে মারধর।

অভিযুক্তদের নাম ধীরজ (২৫), ভরত (২১) এবং পাঞ্জুভাই গোস্বামী (৪৫)। তারা দুই কিশোরকে রীতিমতো হুমকি দিয়ে মুখমেহনে বাধ্য করে। সেই সময়ের ভিডিও করে রেখে টাকা ফেরত দেওয়ার জন্য ভয় দেখায়। কিশোরদের বলা হয়, টাকা ফেরত না দিয়ে এই ভিডিও ছড়িয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়। দুই কিশোরের মধ্যে একজনের বয়স ১৯। সে দক্ষিণ মুম্বইয়ের বাসিন্দা। অন্য কিশোর পারভানির বাসিন্দা।

পুলিশের মতে, দুই কিশোর গৌতম দিলীপ গোস্বামীর কাছ থেকে টাকা ধার নিয়েছিল। কিন্তু সেই টাকা শোধ করতে পারেনি। বারবার চেয়েও টাকা না মেলায় ক্ষুব্ধ হয়ে গৌতমের তিন সহযোগী নির্যাতিতদের জোর করে একটি গাড়িতে তোলে। তারপর তাদের প্রথমে পুনে এবং তারপর মুম্বই নিয়ে যায়।

মুম্বইয়ে অভিযুক্তরা কিশোরদের ভুলেশ্বর এলাকার কালবাদেবী রোডের কাছে একটি অফিসে নিয়ে যায়। সেখানে প্রথমে বেল্ট দিয়ে নির্মমভাবে তাদের মারধর করা হয়। এরপর ওই তিন ব্যক্তি দুই কিশোরকে একে অপরের সঙ্গে ওরাল সেক্সে বাধ্য করে।

পুলিশ আরও জানিয়েছে যে, অভিযুক্তরা ‘সেক্স কর’ বলে চিৎকার করছিল। তারপর মুখমেহন সহ ওরাল সেক্সের পুরো বিষয়টি ভিডিও করে তাঁরা। তারপর হুমকি দেয় যে টাকা ফেরত না দিলে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই গৌতমকে গ্রেফতার করা হয়েছে। বাকি তিন অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। উভয় কিশোরকেই সাইক্রিয়াট্রিক কাউন্সিলিংয়ের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ