ভালবেসে বিয়ের অপরাধে  নবদম্পতিকে দিয়ে হাল চাষ করালেন প্রতিবেশীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,  ভুবনেশ্বর: বিজেপি শাসিত ওড়িশায় এমন এক ঘটনা ঘটেছে যা শুনে আপনি থ মেরে যাবেন। মুখের ভাষা হারিয়ে যাবে আপনার। সামাজিক রীতিকে উপেক্ষা করে ভালবেসে বিয়ে করায় এক যুগলকে গরুর মতো জোয়ালের সাথে বেঁধে জমিতে চাষ করতে বাধ্য করেছে মোড়লরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই অমানবিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। অনেক নেটা নাগরিক ক্ষোভ উগরে বলছেন, ‘এটাই কি ডাবল ইঞ্জিন সরকারের কাছ থেকে পাওনা?’ কেউ আবার বলছেন, ‘সত্যি আমরা বিশ্ব গরু (বিশ্বগুরু নয়) হয়ে উঠেছি।’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওড়িশার রায়গড় জেলার কাঞ্জমাঝিরা গ্রামের বাসিন্দা ওই যুবক ও যুবতী দীর্ঘদিন ধরে প্রেমের পর সম্প্রতি বিয়ে করেছিলেন। দুই পরিবার আপত্তি না জানালেও গ্রামের মোড়ল তথা অন্যান্যরা বিষয়টি মানতে পারেননি। তাঁদের দাবি, যুবতী যাঁকে ভালবেসে বিয়ে করেছেন, সেই যুবক তাঁর দূরসম্পর্কের জেঠতুতো দাদা। এই বিয়ে ‘পাপ’। গোটা গ্রামকে ওই পাপের সাজা পেতে হবে। এর পরেই পরস্পর আত্মীয হওয়া সত্বেও বিয়ে করায় নবদম্পতিকে সবক শেখাতে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া হয় ধানের খেতে। দুজনের কাঁধে জোয়াল তুলে দেওয়া হয়। তার পর ক্ষেতে লাঙল করতে বলা হয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই নবদম্পতি যখন জোয়াল কাঁধে বলদের মতোই ক্ষেতে লাঙল করছেন, তখন পৈশাচিক উল্লাসে তাদের পিছু তাড়া করছেন গ্রামবাসীরা। থামলেই পিঠে পড়ছে ছড়ি। যেমনটি সাধারণত বলদ বা গরুর পিঠে মারা হয়।

ওই পৈশাচিক শাস্তির ঘটনা মোবাইলের ক্যামেরা বন্দি করেন অনেকে। এখানেই শেষ নয়, জোয়াল কাঁধে ক্ষেতে হাল টানার পরে নবদম্পতিকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং তাদের অনুভূত পাপ ‘শুদ্ধ’ করার জন্য শুদ্ধিকরণের অনুষ্ঠান করতে বাধ্য করা হয়। সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ। সমালোচনার মুখে পড়ে  রায়গড়ের পুলিশ সুপার এস স্বাতী কুমার শুক্রবার বলেন, ‘তদন্তের জন্য পুলিশের একটি দল সংশ্লিষ্ট গ্রামটিতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই মামলা দায়ের করা হবে।’ উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে একই রকম একটি ঘটনায় রায়গড় জেলার একটি পরিবারের ৪০ জন সদস্যকে ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠানের অংশ হিসেবে মাথা ন্যাড়া করতে বাধ্য করা হয়েছিল। কারণ একজন মহিলা অন্য জাতের একজন পুরুষকে বিয়ে করেছিলেন।

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন