কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমাতঙ্ক ছড়ালেন মা! বিমান বোমাতঙ্ক নতুন বিষয় নয়। হ্যাঁ, সম্প্রতি বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি বিমান ফোনে বোমার হুমকি পায়

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে বিমানে বোমাতঙ্ক ছড়ালেন মা! বিমান বোমাতঙ্ক নতুন বিষয় নয়। হ্যাঁ, সম্প্রতি বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি বিমান ফোনে বোমার হুমকি পায়। ফোনে জানানো হয়, ওই ফ্লাইটে বোমা আছে। খবর পেয়েই বিজি-৩৭৩ বিমানটি থেকে যাত্রীদের নামিয়ে প্রায় ৩ ঘন্টা ধরে চালানো হয় নিবিড় তল্লাশি। স্বাভাবিকভাবেই কোনও বোমা পাওয়া যায়নি। ভুয়ো কল ছিল এটি। কিন্তু এর নেপথ্যে রয়েছে ভয়ঙ্কর কাহিনী। এ ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে র‍্যাব। র‍্যাব জানিয়েছে, এই ঘটনার সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে।

ছেলের পরকীয়া রুখতে মাকে এমন পদক্ষেপ নিতে হয়েছে। যাতে ছেলে প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে, সেই কারণেই ওই ছেলেটির মা ফোন করে বিমানে বোমা হুমকির কথা জানায়। শনিবার (১২ জুলাই) বিষয়টি জানিয়েছে র‍্যাবের মহা পরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শাহিদুর রহমান। তিনি জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে এই ঘটনার পেছনে পারিবারিক বিষয় জড়িত। এক ব্যক্তি তাঁর পরকীয়া প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে কাঠমান্ডু যাচ্ছিলেন।

বিষয়টি তাঁর মা ও স্ত্রী জানতে পেরে ওই ব্যক্তির মা তাঁর একজন বন্ধুর থেকে তথ্য নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে। বিমানে বোমা আছে বলে ভুয়ো সংবাদ দেন। যাতে তাঁর ছেলে প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু না যেতে পারেন। বোমা হুমকির পর ঢাকা থেকে কাঠমান্ডুগামী বিমানটিকে জরুরী অবতরণ করানো হয়। পরে তিনঘন্টা তল্লাশি চালিয়েও কোনও বোমা উদ্ধার করা হয়নি। কিন্তু তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ছেলের পরকীয়া রুখতে মায়ের এমন পদক্ষেপ রীতিমতো ভয়াবহ হতে পারতো। দুঃসাহসিকভাবে বিমানের কন্ট্রোল রুমে ফোন করে বোমা হুমকির ঘটনা অনেক বড় বিপদ ডেকে আনতে পারত।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের