‘ভাল ছেলে’র অবতার ছেড়ে আবারও ধূসর চরিত্রে গৌরব, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

যেমন রাজ চক্রবর্তীর 'পরিণীতা' এবং তাঁর প্রথম সিরিজ 'আবার প্রলয়'-তে গৌরব চক্রবর্তী ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি প্রশংসিত ও হয়েছিলেন। আবারও ধূসর চরিত্রে দেখা যাবে গৌরবকে

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজেকে উন্নত করতে একের পর এক ছকভাঙা চরিত্রে হাজির হন অভিনেতারা। শুধু একটি চরিত্রেই নয়, একাধিক চরিত্রে মানানসই হওয়ার জন্যে নিজেকে একেবারে গড়ে-পিঠে নেন তারকারা। সেই কারণেই একজন প্রতিভাবান অভিনেতা নায়ক কিংবা খল নায়ক সব চরিত্রেই অভিনয় করতে আত্মবিশ্বাসী। এবার ছক ভাঙছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। নিজেকে নতুনভাবে পর্দায় তুলে ধরতে চলেছেন। ছোট থেকে বড়, এখন আবার ওয়েবসিরিজ, সব মাধ্যমেই পজিটিভ চরিত্রে অভিনয় করেন গৌরব। যদিও দু-একটা ছবিতে ধূসর চরিত্রে অভিনয় করে ছিলেন। যেমন রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ এবং তাঁর প্রথম সিরিজ ‘আবার প্রলয়’-তে গৌরব চক্রবর্তী ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন এবং তিনি প্রশংসিত ও হয়েছিলেন। আবারও ধূসর চরিত্রে দেখা যাবে গৌরবকে।

এবার নাট্য পরিচালক অবন্তী চক্রবর্তী ঊনবিংশ শতকের শেষদিকে বিখ্যাত নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের লেখা নাটক ‘আ ডল’স হাউস’-কে পর্দায় আনতে চলেছেন। সেখানেই ছক ভাঙা চরিত্রে অভিনয় করতে চলেছেন গৌরব চক্রবর্তী। অবন্তীর নাটকে একসময় অভিনয় করছিলেন গৌরবের বাবা সব্যসাচী চক্রবর্তীও। তিনি নাট্য জগতে অনির্বাণ ভট্টাচার্যদের শিক্ষাগুরু। এবার তিনি পর্দায় ডেবিউ করতে চলেছেন। আর শুরুর ছবিতেই সব্যসাচী র বড় ছেলেকে পাশে পাচ্ছেন তিনি। তবে গৌরবের বিপরীতে কাকে দেখা যাবে? যদিও এ বিষয়ে কোনও উত্তর মেলেনি। শোনা যাচ্ছে, অবন্তীর প্রথম ছবিতে গৌরবকে ছাড়াও পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। প্রাথমিকভাবে জামা গিয়েছে, অবন্তী ছবির নাম একই রাখবেন, ‘ডল’স হাউস’। গল্পটি একটি ব্যাঙ্ক ম্যানেজার টোরভোল্ড হেলমারের স্ত্রী নোরা হেলমারকে ঘিরে আবর্তিত।

যে চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম। নোরার সঙ্গে তাঁর স্বামীর অফিসের এক কর্মচারীর ঘাত-প্রতিঘাত সম্পর্ক। যিনি বন্ধুর ছদ্মবেশে নিজের স্বার্থ রক্ষার জন্যে সবকিছু করতে পারেন। সেই জটিল কর্মচারীর চরিত্রেই দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। ইতিমধ্যেই ছবির অনেকটা অংশের শুটিং হয়ে গিয়েছে কলকাতা য়। এ বিষয়ে আগেই একাধিক সাক্ষাৎকারে গৌরব ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি বরাবরই ছকভাঙা অভিনয় করতে ভালোবাসেন। তিনি দর্শকদের নানারকম চরিত্র উপহার দিতে চান। এর আগে ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি মজাও পেয়েছিলেন।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা! ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ