ঘাটাল আবার প্লাবিত, চলাচলে ভরসা একমাত্র নৌকা, বন্যায় মৃত্যু ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এবং কেশপুর এক মাসে তিনবার প্লাবিত। নিম্নচাপের কারণে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত এবং জলাধার থেকে অবিরাম জল ছাড়ার কারণে ঘাটাল(Ghatal) আবারও প্লাবিত হতে হয়েছে। শীলাবতী, দ্বারকেশ্বর এবং রূপনারায়ণ সহ বিভিন্ন নদীর জলস্তর ধীরে ধীরে বাড়ছে। ঘাটালের দুর্ভোগের চিত্র কোনওভাবেই বদলাচ্ছে বলে মনে হচ্ছে না। ঘাটাল পৌরসভার নটি ওয়ার্ড ইতিমধ্যেই ডুবে গেছে, চন্দ্রকোনা ব্লক নম্বর এক এবং দুই-এর একটি বিশাল এলাকা জলের তলায়, এবং কেশপুরেও একই অবস্থা। সময়ের সাথে সাথে বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ঘাটাল জল সংকট শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে। ঘাটাল পৌরসভার আরগোড়া এলাকার চাতাল নম্বর ১-এ নৌকা চলাচল শুরু হয়েছে। আশেপাশের সব জায়গায় এখন যোগাযোগের একমাত্র সূত্র নৌকা।

টানা কয়েকদিন বৃষ্টিপাতের ফলে নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেয়েছিল। নদীগুলিতে এবং এর পাশাপাশি জলাধার গুলি থেকে লাগাতার জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর(Daspur) সহ বিস্তীর্ণ এলাকায়। ঘাটালের মহকুমা শাসক(SDO Ghatal) সুমন বিশ্বাস জানান, ফিলোপতি নদীর উচ্চাংশে তেমনভাবে যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার থেকে হয়তো জলস্তর ধীরে ধীরে কমতে শুরু করবে। মহকুমা শাসক জানান, এখনই বন্যা পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই ।প্রশাসন সজাগ রয়েছে। তবে এবারের বন্যায় দুর্ভাগ্যজনকভাবে তিনটি তরতাজা প্রাণ হারিয়েছে। শনিবার একটি স্কুল ছাত্রীর স্কুলে আসার জন্য স্নান করতে গিয়ে জলে ডুবে যায় এবং এর ঘন্টাখানেক পর খবর পাওয়া যায় ঘাটালের অজমনগর এলাকায় এক মধ্যবয়স্ক ব্যক্তি জলের তলে ভেসে যান। দুটি দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে।রবিবার দাসপুরে আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।অন্যদিকে বাংলাকে না জানিয়ে ডিভিসি(DVC) জল ছাড়াই বিপদে পড়েছে হুগলির খানাকুল।

আরামবাগ – গড়েঘাট রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। খানাকুলের মরা খানা জগতপুর এলাকায় চাষের জমি জলে ডুবে গেছে। কোমর সুমন জল পেরিয়ে মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। বেশ কিছু এলাকায় নৌকা করে যাতায়াত করছে মানুষজন। পাঞ্চে তো মাইথন থেকে জল ছাড়ার কারণে জলস্তর বেড়েছে বাংলার একাধিক নদীতে। দুর্গাপুর এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ এরপর দুর্গাপুর ব্যারেজে চাপ বাড়লে ইতিমধ্যে তারা যে ৬৭ হাজার ২৭৫ কিউসেক জল ছেড়েছে, তারপর আবারো জল ছাড়তে হবে। আর এই জল ছাড়ার ফলে হাওড়া হুগলি জেলাতেও বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?