ফের নিম্নচাপের চোখ রাঙানি, ৬ জেলায় ভারী বৃষ্টি, রাত থেকে বৃষ্টি কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দফতর পক্ষ থেকে জানানো হয়েছে রবিবার বঙ্গোপসাগরের একই জায়গায় ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার জেরে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বেড়েছে। পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।

বিগত কয়েকদিন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের একটি প্রবাহ উত্তর ভারতের দিকে এগিয়েছে সেটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাটি ঘিরে রেখেছে।রবিবার থেকেই কলকাতা সহ রাজ্যের একাংশে বৃষ্টি শুরু হয়েছিল। সোমবারও তা অব্যাহত রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে কম বেশি বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে সোমবার ছটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগণায় ভারী বৃষ্টি হবে। সোমবার সকাল হতেই কলকাতায় মেঘলা আকাশের সঙ্গে চলছে ঝিরঝিরি বৃষ্টি। কলকাতার বেশ কিছু জায়গায় জোরে বৃষ্টিও হয়েছে। কিছু কিছু এলাকায় জল জমে গিয়েছে। হাওয়া অফিসের পক্ষ থেকে দক্ষিণের ৯ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে।বুধবার দক্ষিণবঙ্গের কোথাও ভারুই বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি বছরে দক্ষিণবঙ্গে দেরিতে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু প্রবেশ করার পর থেকেই একের পর এক নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে জুন মাসে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। জুলাইতেও সেরকমই সম্ভবনা রয়েছে বলে জানানো হয়েছিল। জুলাই মাস পরতেই তার আভাস পাওয়া যাচ্ছে।

নিম্নচাপের কারণে টানা বৃষ্টির জেরে ডিভিসি সহ একাধিক জলাধার থেকে জল ছাড়ার কাজ শুরু হয়েছে। এর ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি সহ একাধিক জায়গায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শোনানো হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে সোমবার। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?