লাগাতার বৃষ্টিতে মাথায় হাত বসিরহাটের চাষীদের, অগ্নিমূল্য হতে চলেছে কাঁচা সবজির বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: অতি বর্ষণের লাগাতার বৃষ্টিতে একদিকে কৃষকের মাথায় হাত। অন্যদিকে সাধারণ মানুষের পকেটে টান।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট বিভিন্ন জায়গায় গত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন বসিরহাট(Bashirhat) মহাকুমার পৌরসভা ও বিভিন্ন অঞ্চল জুড়ে। একাধিক জায়গায় জলমগ্ন। পাশাপাশি সবজি ফসলের(Crop) গোড়ায় জল জমে সবজির ফসল নষ্টের মুখে। হাত পড়েছে চাষীদের(Farmer) মাথায়। চাষিরা জানাচ্ছে,ন আমরা ঋণ ও দেনা করে কোন রকমের সবজি ফসল করেছিলাম। ঢেঁড়স, বেগুন, উচ্ছে, পটল ,ঝিঙে, কুমড়ো, লাউ সহ একাধিক সবজি চাষ করেছিলাম। কিন্তু লাগাতার বৃষ্টিতে সব ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে।পাশাপাশি বিশেষ করে পাট চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ।

তারা ঋণ দেনা করে এই সমস্ত ফসল ফলিয়েছিলেন। কিন্তু অবিরাম বৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। হাত পড়েছে চাষীদের মাথায়। অন্যদিকে সবজির বাজার দর অগ্নিগর্ভ হওয়ায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তদের। তাই চাষিরা দাবি করছেন সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলে আমরা কিছুটা হলেও ঋণ(Loan) ও দেনা থেকে মুক্তি পাবো। কারন যে সমস্ত দোকান থেকে বীজ এবং সার এবং রসায়নিক পদার্থ তারা বাকি টাকা নিয়েছিলেন, সেই টাকা পরিশোধ করতে হবে। সবজি ফসল বিক্রি করে তাদের টাকা দেবে বলে ঠিক করেছিলেন তারা। কিন্তু সেই সমস্ত ফসল সব নষ্ট হয়ে গেছে।

তারা মহাজনকে কিভাবে টাকা দেবে এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। পাশাপাশি তারা আরও দাবি করেন, জল নিকাশি ব্যবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে।খেতে যে সমস্ত জল জমে যাচ্ছে সেগুলো সরার কোন ব্যবস্থা নেই। যার কারণে নীরবে মার খেতে হচ্ছে তাদের। তাই তারা সরকারের কাছে করজোরে নিবেদন করছেন সরকার তাদের দিকে একটু নজর দিলে তাঁরা ভীষণভাবে উপকৃত হবেন। না হলে ঋণের বেড়াজালে তারা জড়িয়ে থাকবেন। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টি চলবে বঙ্গ জুড়ে। এর দরুন নিচু এলাকায় জল জমবে এলাকায় জল জমবে। নানা ধরনের ফসলের ক্ষতি হবে।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?