সুন্দরবনে এক জোড়া পদ্মগোখরো ধরা পরল মৎস্যজীবীর আঁটলে

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্তে সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকায় লাগাতার বৃষ্টি আর তার মধ্যেই সাপের(Snake) উপদ্রব বেড়েছে। হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের এক নম্বর আম্বেরিয়ার নতুনহাট এলাকায় দুটি বিষধর সাপ ধরা পড়েছে। প্রায় সাত ফুট লম্বা দুটি সাপ ধরা পড়েছে একসঙ্গে।মৎস্যজীবী শুভেন্দু কয়াল(Fisherman Suvendu Kayal) তার পুকুরে আটল পেতে ছিলেন। তাতে ধরা পড়ে ওই দুটি সাপ। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যেভাবে বৃষ্টি চলছে খাল বিল পুকুর জল পরিপূর্ণ হয়ে যাচ্ছে ।নদীর নোনা জল এলাকায় ঢুকে যাচ্ছে।

যার কারণে একদিকে পাপের উপদ্রব অন্যদিকে পোকামাকড় দেখা যাচ্ছে। যার কারণে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা ।আবার নতুন করে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সমুদ্র নদী উপকূলবর্তী এলাকায় একটানা বৃষ্টি চলবে। তার মধ্যেই সাপের উপদ্রব চিন্তার ভাঁজ ফেলেছে সুন্দরবনের মানুষের মনে। বন দফতরকে খবর দেওয়া হয় ওই দুটি সাপ ধরা পড়ার পর। বন দফতর এসে সাপ দুটি নিয়ে গিয়েছে।

বিষধর সাপ যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। তাই আতঙ্কিত সুন্দরবনবাসীরা। চলতি বছরে সাপের কামড়ে একাধিক জনের মৃত্যু সংবাদ প্রকাশ্যে এসেছে। আবার সাপ কামড় দেওয়ার পর সেই সাপ ধরে নিয়ে হাসপাতালে আসার ঘটনা ঘটেছে একাধিকবার।বন দফতরের পক্ষ থেকে সুন্দরবনবাসীর কাছে আবেদন জানানো হয়েছে এই ধরনের বিষধর সাপ দেখলে তাকে যেন পিটিয়ে কেউ হত্যা না করে। বন দফতরকে খবর দিলে কর্মীরা এসে তাদের নিয়ে যাবে এবং গভীর জঙ্গলে ছেড়ে দেবে।

পাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?