মালদায় বেশিরভাগ অস্ত্র ঢুকছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: আগামী বছর বিধানসভা নির্বাচন।এমন অবস্থায় সক্রিয় হয়ে উঠেছে মালদার অস্ত্র কারবারীরা। পুলিশের তথ্যে জেলা জুড়ে অস্ত্র ভান্ডারের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। যা রীতিমত উদ্বেগজনক নির্বাচনের প্রাককালে। গত ছয় মাসে পুলিশের রেকর্ড অনুযায়ী অস্ত্র আইনের মামলা হয়েছে ৪১টি ।গ্রেফতার হয়েছেন ৭৫জন। অস্ত্র উদ্ধার হয়েছে ৭১টি। Animation ১২৪ ও Magazine – ১৬টি উদ্ধার হয়েছে।একের পর এক বেআইনি অস্ত্র উদ্ধারে রীতিমত নির্বাচনের পূর্বে জেলার রাজনীতি সরগরম হয়ে উঠেছে। জেলার আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে। যদিও মালদা জেলার পুলিশ সুপারের দাবি পুলিশের অভিযান লাগাতার চলছে।

ফলে অস্ত্র কারবারীদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে সফলতা এসেছে। পুলিশি তদন্তে উঠে এসেছে মালদায় বেশিরভাগ বেআইনি অস্ত্র ঢুকছে বিহার ও ঝাড়খণ্ড থেকে। মালদা জেলার একদিকে বিহার, অন্যদিকে ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত। পাশাপাশি জেলায় বড় অংশে রয়েছে বাংলাদেশের সীমান্ত। অবস্থানগত এই সুবিধাকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্র কারবারের ঘাঁটি হয়ে উঠছে মালদা। জেলা পুলিশের হিসেবেই চলতি বছরে মালদায় উদ্ধার হয়েছে ৭০ টিরও বেশি বেআইনি অস্ত্র। এছাড়াও প্রচুর গুলি ও ম্যাগাজিন। বেআইনি অস্ত্রের রমরমা ভাবাচ্ছে পুলিশকে। আতঙ্কে জেলার ব্যবসায়ীরাও। সরব শাসক ও বিরোধী দুইপক্ষই।
গত ২ জানুয়ারি মালদার ইংরেজবাজারে প্রকাশ্য দিবালোকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল কংগ্রেসেরর জেলার সহ সভাপতি তথা কাউন্সিলর দুলাল চন্দ্র সরকারকে(Dulal sarkar)। ঘটনায় জড়িত দুষ্কৃতিদের বিহার যোগ এবং ভিন্ন রাজ্য থেকে অস্ত্র আনার বিষয় তদন্তে উঠে আসে।

এরপরেও একাধিক অপরাধে ব্যবহার হয়েছে বেআইনি আগ্নেয়াস্ত্র। এরপর অস্ত্র উদ্ধারে শুরু হয় বাড়তি অভিযান। চলতি বছরে গত জুন মাস পর্যন্ত পুলিশের হিসেবে মালদায় অস্ত্র উদ্ধারের ৪১টি ঘটনা ঘটেছে। গ্রেফতার করা হয়েছে ৭৫ জনকে। উদ্ধার হয়েছে ৭১টি আগ্নেয়াস্ত্র। ১২৪ রাউন্ড গুলি। আরও ১৬টি ম্যাগাজিন। সবচেয়ে বেশি উদ্ধারের ঘটনা ঘটেছে বৈষ্ণবনগর, কালিয়াচক, মানিকচক, ইংরেজবাজারে। অস্ত্র উদ্ধারে ধৃতদের জেরা করে জানা গিয়েছে, মালদায়(Malda) বেশিরভাগ অস্ত্র আসছে বিহারের মুঙ্গের আর পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে। মিডিলম্যান ও ক্যারিয়ারদের মাধ্যমে আসছে এইসব আগ্নেয়াস্ত্র। প্রতিটি নাইন এমএম, ও সেভেন এমএম পিস্তল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে এখন প্রশ্ন একটাই কবে এই অস্ত্র কারবার খুন-খারাবি কমবে সেই দিকে এখন তাকিয়ে মালদা জেলাবাসী।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম