শিবলিঙ্গে বেলপাতা নিবেদনের সময় মনে রাখুন এই বিষয়গুলি, মিলবে পুজোর পূণ্যফল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভগবান মহাদেবের প্রিয় শ্রাবণ মাস চলছে। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত শুভ এবং পূর্ণতায় ভরা বলে মনে করা হয়। এই সময়কালে শিব ভক্তরা শিবলিঙ্গের পুজো করেন। ফল, ফুল, ধুতুরা, ভাং এবং বেলপাতা উৎসর্গ করেন। উপবাসও পালন করেন। যারা উপবাসে অসমর্থ হন তাঁরা নিরামিষ খেয়ে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করেন।

মহাদেব বেলপাতা খুব ভালবাসেন। বিশ্বাস করা হয় যে, শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করলে ভোলেনাথ দ্রুত প্রসন্ন হন। শাস্ত্রে বেলপাতা উৎসর্গের বিশেষ কিছু নিয়ম সম্পর্কে বলা রয়েছে। যে ব্যক্তি এই নিয়মগুলি অনুসরণ করে না সে পুজোর ফল পায় না। আসুন জেনে নিই শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করার সময় কোন বিষয়গুলির দিকে বিশেষভাবে যত্ন নেওয়া উচিত।

বেলপাতার কোনও অংশ যেন ছেঁড়া না থাকে সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। শিবলিঙ্গে সর্বদা তাজা, পরিষ্কার আর পরিশুদ্ধ বেলপাতা অর্পণ করুন। বেলপাতাটিকে পরিষ্কার জল দিয়ে ভালভাবে ধুয়ে নিয়ে তবে মহাদেবকে দিন।

শিবলিঙ্গে সর্বদা তিনটি পাতাযুক্ত বেলপাতা অর্পণ করুন এই তিনটি পাতা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এর প্রতিনিধিত্ব করে। কিছু ভক্ত বেলপাতার উপর চন্দন দিয়ে ‘ওঁ’ লিখে নিবেদন করেন। এটা করতে পারলেও খুব ভাল।

বাস্তু অনুসারে বেলপাতার মসৃণ দিকটি শিবলিঙ্গের দিকে থাকা উচিত। আর শিড়ার দিকটি থাকা উচিত বাইরের দিকে। এছাড়াও বেলপাতা উৎসর্গ করার সময় ‘ওম নমঃ শিবায়’ মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আপনি শিবলিঙ্গে ৫, ১১, ২১ সংখ্যক বেলপাতা নিবেদন করতে পারেন।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন