শিঙাড়া- জিলিপি নিয়ে কেন্দ্রের বিশেষ সতর্কীকরণ, বাংলায় মানা হবে না সিদ্ধান্ত তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার লোভনীয় শিঙাড়া ,জিলিপি’ র জন্য দুঃসংবাদ। শিঙাড়া, জিলিপির মত খাবারগুলো নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক একটি নির্দেশিকা জারি করেছে। এই ধরনের খাবারে কত পরিমাণ ফ্যাট ও সুগার থাকে এবং তাতে কি ক্ষতি হতে পারে সাধারণ মানুষের তা নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য দফতর সতর্কতা জারি করেছে। জনগণকে সতর্ক করতে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকা বাংলায় মানে হবে না বলে ঘোষণা করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কেন্দ্রের স্বাস্থ্য দফতরের পাঠানো ওই নির্দেশিকাকে তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh) ‘ফতোয়া’ বলে মন্তব্য করেছেন। কেন্দ্রের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের এ ব্যাপারে যথাযথ শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি রাজ্যগুলোকে বলা হয়েছে বিভিন্ন ক্যাফেটেরিয়া ও জনবহুল জায়গায় শিঙাড়া(Samosha), জিলিপির(Jalebi) মতো খাবারের শারীরিক ঝুঁকির বিষয় বিজ্ঞাপন দিয়ে সতর্ক করতে হবে মানুষকে। যদিও কোন ভাবে খাবারগুলি নিষিদ্ধ করার কথা বলা হয়নি নির্দেশিকায়। বিভিন্ন রাজ্যের এমসেও নির্দেশিকা পাঠিয়েছে “অয়েল এন্ড ফ্যাট বোর্ড”। কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা এই ধরনের খাদ্যাভাসে হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের পক্ষে রাজ্যের সাধারণ সম্পাদক কুনাল ঘোষের বক্তব্য “শিঙাড়া জিলিপির ওপর কু- নজর পড়েছে কেন্দ্রের। নানা রকম ফতোয়া দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই ধরনের কোন ফতোয়া মানা হবে না।”

তৃণমূলের মতে শিঙাড়া – জিলিপি যারা খান তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে গুণমান যদি ঠিক থাকে তাহলে কে কিভাবে খাবেন তা নিয়ে বাংলায় কোন হস্তক্ষেপ করা হবে না। তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে শিঙাড়া, জিলিপি কি সিগারেটের মত যে বিধি সম্মত সতর্কীকরণ দিতে হবে। কেন্দ্রের তরফে ওই নির্দেশিকায় গুলাবজামুন , বড়াপাও, পকোড়া ,চিপসের মত খাবার রয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে একজন মানুষ যদি জানেন একটি গোলাবজামুনে কম করে ছয় চামচ চিনি থাকে তাহলে তিনি তা খাওয়ার ব্যাপারে দু’বার ভাববেন। চর্বি এবং শর্করা জাতীয় খাবারের কারণে তরুণ বয়সেই হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একাধিক অসুখ হয় ।ঘটে প্রাণহানি। সেই কারণেই ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করতে কেন্দ্রের স্বাস্থ্য দফতর এই পদক্ষেপ গ্রহণ করেছে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?