আমেরিকাকে বুড়ো আঙুল! ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ

মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। জাতিসংঘ অস্বস্তি বাড়িয়ে ফের গোটা বিশ্বের শক্তিধর দেশগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কিম জং উনের উত্তর কোরিয়া। দুটি কম শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। যার তীব্র নিন্দা জানিয়েছে পড়শি দেশ দক্ষিণ কোরিয়া। এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, সোমবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিমের প্রশাসন। কিন্তু তার দৈর্ঘ্য কতটা তা আন্দাজ করা যায় নি।

শুধুই দক্ষিণ কোরিয়া নয়, জাপানও এই ক্ষেপনাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে। এই নিয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে তৃতীয়বার ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। যা রীতিমত আমেরিকাকে চ্যালেঞ্জ জানানোর মত। গত সপ্তাহেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। যা সশরীরে পর্যবেক্ষণ করেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবারও ট্রেন থেকে দুটি মিসাইল ছোঁড়ে উত্তর কোরিয়া। যদিও বারবার ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণের জন্য মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছিল উত্তর কোরিয়ার উপর। তবে খোলা রেখেছিল আলোচনার পথ। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার উপর। কিন্তু তাতে কিছুই যায় আসে না কিম জং উনের। সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েই রীতিমত চ্যালেঞ্জ জানাচ্ছেন কিম।

যদিও উত্তর কোরিয়ার এই আচরণে মোটেই খুশি নয় জাপান ও দক্ষিণ কোরিয়া। শুধুই আমেরিকা নয়, চটে রয়েছে আলবানিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং ব্রিটেনও।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের