বাংলাদেশে জাল ছড়াচ্ছে পাকিস্তানি জঙ্গি সংগঠন টিটিপি, গ্রেফতার ২ সন্ত্রাসী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে জঙ্গিবাদ নেই বলে শিয়ালের মতোই হুক্কা-হুয়া রব তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে ঢাকার পুলিশ কমিশনার। অথচ চলতি মাসে ১২ দিনের ব্যবধানে দেশ থেকে পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশের জঙ্গি দমন শাখা। ধৃত দুই জঙ্গি হল শামিন মাহফুজ ও ফয়সাল। ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশে টিটিপির শাখা চালু করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় তিনশো জন টিটিপিতে নাম লিখিয়েছে। মূলত জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির আর্থিক আনুকুল্যে সংগঠনের কাজ চলছে।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় তদারকি সরকার। ক্ষমতায় বসে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যদের জেল থেকে মুক্তি দেওয়া হয়। ফলে নখদাঁত করে নতুন করে কার্যক্রম শুরু করেছে আনসারুল্লাহ বাংলা টিম, হিযবুত তাহরীর সহ একাধিক জঙ্গি সংগঠন। সম্প্রতি মালয়েশিয়ায় ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাকড়াও করা হয় ৩৬ বাংলাদেশিকে। তার মধ্যে তিন জনকে দেশে ফেরত পাঠানো হয়। ওই তিনজনকে জেরা করেই পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন টিটিপির বাংলাদেশে শাখা খোলার বিষয়টি জানতে পারেন গোয়েন্দারা।

তার ভিত্তিতে গত ২ জুলাই টিটিপির শীর্ষ সংগঠক ফয়সালকে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন দোকান থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জেরা করে আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ, সানাফ হাসান ও শামীন মাহফুজের কথা জানতে পারেন। গত সোমবার নারায়ণগঞ্জ একে শামীন মাহফুজকে গ্রেফতার করা হয়। গাইবান্ধার বাসিন্দা শামীন সংগঠনের প্রসারের কাজে নারায়ণগঞ্জে ডেরা বেঁধেছিল।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের