ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা, ময়মনসিংহে বন্ধ সত্যজি‍ৎ রায়ের পূর্ব পুরুষের ভিটে ভাঙার কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: ঘরে-বাইরে তীব্র নিন্দার মুখে পড়ে শেষ পর্যন্ত  বিশ্ববরেণ্য  চলচ্চিত্র পরিচালক সত্যজি‍ৎ রায়ের পূর্বপুরুষদের ভিটে ভাঙার কাজ বন্ধ করল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বুধবার (১৬ জুলাই) দুপুরে ওই ভিটে ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়। যদিও কাজ বন্ধের আগেই ৩৬ শতাংশ জমির উপরে নির্মিত জরাজীর্ণ বাড়ির সিংহভাগই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মসুয়ার জমিদার ছিলেন হরিকিশোর রায়। তিনি বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরির পালক পিতা এবং সুকুমার রায় ও সত্যজি‍ৎ রায়ের পূর্বপুরুষ। ময়মনসিংহে তাঁর একটি বাসভবন ছিল। প্রয়াত হরিকিশোর  রাযের স্মৃতি বাঁচিয়ে রাখতে বাড়ি সংলগ্ন রাস্তাটির নামকরণ তাঁর নামে করা হয়েছিল। দেড়শো বছরেরও বেশি পুরনো পরিত্যক্ত বাড়িটি ১৯৮৯ সাল থেকে বাংলাদেশ শিশু আকাদেমি ব্যবহার করা শুরু করে। যদিও গত ১০ বছর ধরে জরাজীর্ণ ভবনটিতে কোনও কার্যক্রম চালানো হয়নি এবং বাড়িটি পরিত্যক্ত ছিল।কিন্তু গত কয়েকদিন আগেই জরাজীর্ণ বাড়িটি ধুলোয় মিশিয়ে দেওয়ার কাজ শুরু করে জেলা প্রশাসন। যা নিয়ে সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। অনেকেই অবিলম্বে বাড়িটি ভাঙার কাজ বন্ধ রেখে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে সত্যজি‍ৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়ি ভাঙার খবর জানতে পেরেই উদ্বেগ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লেখেন, ‘খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত। এই সংবাদ অত্যন্ত দুঃখের।’

কেন্দ্রীয় সরকার যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে সেই দাবি জানিয়ে তিনি লিখেছেন, ‘রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।’

মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগপ্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করতেই চাপে পড়ে যায় ইউনূস সরকার। সকালেই প্রত্নতত্ত্ব দফতরের তরফে বাড়ি ভাঙার কাজ বন্ধের জন্য জেলার শিশু আকাদেমির নির্বাহী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়। প্রত্নতত্ত্ব অধিদফতরের শশীলজ জাদুঘরের আধিকারিক সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘অনেকেই বলছেন বাড়িটি সত্যজি‍ৎ রায়ের পূর্বপুরুষ হরিকিশোর রায়ের নয়। টাঙাইলের দানবীর রণদাপ্রসাদ সাহার। যদিও এটি রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত না হলেও সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়ি হিসেবে হেরিটেজ হিসাবে ঘোষণা করা উচিত।’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের