সল্টলেকের এফ ডি ব্লকে নির্জন রাস্তায় তথ্য ও প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানি, ধৃত ১ যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের এফ ডি ব্লকে তথ্য প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার রাজা মন্ডল(Raja Mandal)।নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময় সল্টলেকে তথ্যপ্রযুক্তি নগরীর মহিলা কর্মী কাজ সেরে সল্টলেকের এফডি ব্লকে(FD Block) ভাড়া বাড়িতে যাবার সময় পেছন থেকে এক যুবক মোটরসাইকেলে চেপে তাকে অনুসরণ করে বলে অভিযোগ। মহিলাকে ফলো করে পৌর ভবনের পাশের গলির মধ্যে নির্জন এলাকায় ওই যুবক মোটরসাইকেল থেকে নেমে জাপটে ধরে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা করে। ওই মহিলা চিৎকার করলে ওই ব্যক্তি ওই স্থান ছেড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

দক্ষিণ বিধাননগর থানার(South Bidhannagar P.S.) পুলিশ তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাইকের নম্বর সুস্পষ্টভাবে দেখা না গেলেও বাইকে রাখা বড় বড় দুটি ব্যাগ দেখতে পায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে ওই ব্যক্তি কোন পণ্য সামগ্রী সাপ্লাই করতে আসেন। এর পরেই পুলিশ ওই স্থানে নজরদারি করতে থাকে এরপরই বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি আসলে তাকে গ্রেফতার করা হয়। পেশায় ফুলের ব্যবসা লেকটাউনের(Laketown) বাসিন্দা ওই যুবক রাজা মন্ডলকে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার দুপুরে বিধাননগর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে পুলিশ ওই ধৃত যুবককে নিজেদের হেফাজতে চেয়েছে।পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে। এই ঘটনার পর ফের সল্টলেকে(Saltlake) মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। যদিও ভোরের দিকে সল্টলেকে পুলিশের নজরদারি আরো বাড়ানো হচ্ছে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?