থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল:থানার লকআপে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা আসামির।গুরুতর অবস্থায় ভর্তি করা হল তমলুক মেডিকেল কলেজে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কি করে ওই আসামির অ্যাসিডের(Accid) বোতল পেল তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের মছলন্দপুর গ্রামের শেখ আমজাদকে(Sk.Amzad) গত শুক্রবার গ্রেফতার করেছিল মহিষাদল থানার(Mahishadal P.S.) পুলিশ।গত শুক্রবারই শেখ আমজাদ এর পুত্রবধূ আত্মহত্যা করে এবং তার পুত্রবধূর বাড়ির লোকজন অভিযোগ দায়ের করে শেখ আমজাদ এর গোটা পরিবারের বিরুদ্ধে।

বাড়ির সবাই পলাতক হলেও পুলিশ শেখ আমজাদকে গ্রেফতার করে। বৃহস্পতিবার দুপুর বেলা হঠাৎ অ্যাসিড খেয়ে লকআপে আত্মহত্যার চেষ্টা করে শেখ আমজাদ। গুরুতর অবস্থায় তাকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে দাবি, আমজাদকে মেডিকেল করানোর সময় যখন নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় কোনোভাবে অ্যাসিড জোগাড় করে সে লুকিয়ে রাখে এবং আজ সেই অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে।তবে কোথায় কিভাবে সে অ্যাসিড পেল?

ওই আসামিকে কেউ অ্যাসিড এনে দিয়েছিল কিনা তদন্ত করে দেখবে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে পুলিশ হেফাজতে থাকাকালীন নজরদারি এড়িয়ে ল কাপের মধ্যে কি করে অ্যাসিডের বোতল পৌঁছল তা নিয়ে হতবাক পুলিশও। থানার লক আপের(Lock Up) দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। নিরাপত্তার কোথায় ফাঁক ফোকর ছিল তা খুঁজে দেখছে পুলিশ।কোন পুলিশকর্মীর গাফিলতি যদি প্রমাণিত হয় এই ঘটনায় তাহলে তাকে সাসপেন্ড করা হবে বলে জানা গিয়েছে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?