২৪ বছর পর শ্রাবণ শিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ, ভাগ্য ফিরবে ৩ রাশির জাতকদের

২৪ বছর পর এবার শ্রাবণ শিবরাত্রিতে বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এ বছর শ্রাবণ শিবরাত্রি উৎসব আগামী ২৩ জুলাই পালিত হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দুশাস্ত্র অনুসারে, শুরু হয়েছে শ্রাবণ মাস। প্রথম সোমবারও চলে গিয়েছে। যদিও বাঙালি ক্যালেন্ডারে, আগামিকাল থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। আর এই মাসটিকে শিবের মাস বলা হয়। কথিত আছে, এই মাসে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের মাথায় সর্বদা শিবের আশীর্বাদ থাকে। এছাড়াও শ্রাবণ মাসের প্রতিটা সোমবার গুরুত্বপূর্ণ। যারা শিবের পুজো করেন তাঁদের সংসারে কোনওদিন অভাব থাকবে না। বিশেষ করে শ্রাবণ মাসে প্রতি সোমবার বাবার পুজো করা অবিবাহিত মেয়েদের জন্যে ভাল। শীঘ্রই শিবের মতো বর পেয়ে যাবেন তাঁরা। যাই হোক, ২৪ বছর পর এবার শ্রাবণ শিবরাত্রিতে বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। এ বছর শ্রাবণ শিবরাত্রি উৎসব আগামী ২৩ জুলাই পালিত হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এ বছর শ্রাবণ শিবরাত্রিতে, শুক্র তার রাশি বৃষে অবস্থান করবে। যা মালব্য রাজযোগ তৈরি করবে। একই সময়ে মিথুন রাশিতে চন্দ্র, বৃহস্পতির গোচরণের ফলে গজকেশরী যোগ তৈরি হবে। এছাড়াও এ দিনে শুক্র, বৃহস্পতি, এবং সূর্য একই রেখায় থাকবে। এই বিরল ঘটনাটিও বছরে একবার হয়। এই বিরল কাকতালীয় ঘটনাটি নির্দিষ্ট কিছু রাশির উপর ব্যাপক প্রভাব ফেলবে। আসুন জেনে নেওয়া যাক, এর থেকে কোন ৩ রাশির জাতকরা উপকৃত হবেন।

বৃষ: বৃষ রাশির জাতকদের জন্যে এই সময়টি খুবই শুভ। সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার সুবিধা রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায় প্রচুর লাভ হতে পারে।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন। চাকরিজীবীরা নতুন সুযোগ পেতে পারেন, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পুরোনো অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। সম্মান বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক: এই রাশির জাতক-জাতিকাদের জীবনের দরজায় সুখ কড়া নাড়তে পারে। ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, আপনি একটি নতুন যানবাহধ বা বাড়ি কিনতে পারেন, আর্থিক অবস্থা শক্তিশালী হবে।

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর