দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় হুগলি সেতুতে গাড়িতে আগুন। চলন্ত গাড়িতে আগুন। দ্বিতীয় হুগলি সেতুতে আগুন লাগার ঘটনায় যান চলাচল কিছুটা বাধা প্রাপ্ত। চাঞ্চল্য ছড়িয়েছে।  দ্বিতীয় হুগলি সেতু লেনে যানজট দেখা দিয়েছে। দমকল ঘটনাস্থলে যাচ্ছে। ব্রিজের ওপরে হঠাৎ চলন্ত গাড়িতে আগুন লেগে যায়। হতাহতের খবর নেই। জানা গেছে, হুগলি সেতুর টোল প্লাজার(Toll Plaza) আগে হঠাৎই একটি ট্যাক্সিতে আগুন লেগে যায়। আগুন লাগলে যাত্রীরা ও গাড়ি চালক প্রাণ বাঁচাতে ট্যাক্সি থেকে নেমে পরে। দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছন দ্বিতীয় হুগলি সেতুর ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা।

প্রাথমিক তদন্তে দমকলে অনুমান শর্ট সার্কিটের ফলেই ওই ট্যাক্সিতে আগুন লাগে।বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের অফিসাররা ওই ট্যাক্সির আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ট্যাক্সিটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। এরপর পুড়ে যাওয়া ট্যাক্সিটিকে(Taxi) রেকারের মাধ্যমে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ডের পুলিশ অফিসাররা। কি করে আগুন লাগলো তা তদন্ত করে দেখছে দমকল দফতরের অফিসাররা। বিদ্যাসাগর সেতুতে(Vidyasagar Setu) সন্ধ্যার পর অফিসের ছুটির সময় এই অগ্নিকাণ্ডের দরুন যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তেমনি একইসঙ্গে যানজট দেখা দেয়।

সেই যানজট ধীরে ধীরে রাত সাড়ে আটটা নাগাদ কমে আসে। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। প্রাণে বেঁচে গেছেন ওই ট্যাক্সির চালক ও যাত্রীরা সকলেই। চলন্ত গাড়িতে প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখা যায় শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আবার কখনো ব্যাটারির বা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেও আগুন লাগে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?