ব্যাংকে ৪২ লক্ষ টাকা জমা দেওয়ার পর তা চলে গেল অন্য অ্যাকাউন্টে, উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ব্যাংকে আরটিজিএস করে ৪২ লক্ষ টাকা ম্যানেজারের কাছে জমা দেওয়ার পর একাউন্টের নাম বদলে অন্য একাউন্টে টাকা জমা হয়। ব্যাংক সদুত্তর দিতে পারেনি।উপায়ন্তর না পেয়ে বারাসত থানায় অভিযোগ করলে বারাসত থানার(Barasat P.S.) পুলিশ ওই ৪২ লক্ষ টাকা উদ্ধার করে শুক্রবার ওই ব্যক্তির হাতে তুলে দেয়। ব্যাংকের কোন এমপ্লয়িজ এই দুর্নীতিতে যুক্ত আছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ।যদিও তদন্তের স্বার্থে পুলিশ গোটা ঘটনা সামনে আনেনি। গোটা গ্যাংটাকে ধরার চেষ্টা করছে বারাসত থানার পুলিশ। এছাড়াও বারাসত গার্লস স্কুলের(Barasat Girl’s School) এক দিদিমনি সন্ধ্যাবেলা বাড়ি ফেরার পথে তার গলা থেকে সোনার চেন ছিনতাই হয়ে যায় ।

সেই চেন উদ্ধার করে তার হাতে তুলে দেয় শুক্রবার। অন্য আরো একটি বাইক উদ্ধার করে এক ব্যক্তির হাতে তুলে দেয় পুলিশ। প্রাপকরা তাদের জিনিস ফেরত পেয়ে স্বাভাবিকভাবেই খুশি। তবে ব্যাংকে টাকা জমা দেওয়ার পর যদি এইভাবে অন্য একাউন্টে টাকা চলে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন এই প্রশ্ন উত্তর খোঁজা শুরু করেছে পুলিশ। ব্যাংকের কর্মীদের মধ্যে এই চক্র কিভাবে লুকিয়ে রয়েছে এবং এই ধরনের অপরাধ আরো ঘটছে কিনা তা তদন্ত করছে বারাসত থানা।

এর আগে ব্যাংকের গ্রাহকদের ফোন নাম্বার প্রতারকদের হাতে দিয়ে দেওয়া অভিযোগ একাধিকবার প্রকাশ্যে এসেছে। এবার ডিজিটাল(Digital) মাধ্যমে প্রতারণার পাশাপাশি এক একাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার ঘটনায় নতুন ক্রাইমের দিশা দেখতে পাচ্ছে বারাসত থানা।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?