বাঁকুড়ায় স্ত্রীকে পুড়িয়ে খুন করায় নাবালক ছেলের সাক্ষ্যে যাবজ্জীবন সাজা প্রাক্তন সেনা কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : নিজের স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল এক প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনায় ওই সেনাকর্মীকে শনিবার দোষী সাব্যস্ত করল বাঁকুড়া আদালত। তার যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। স্ত্রীর মৃত্যুকালীন জবানবন্দী ও সাত বছরের নাবালক ছেলের প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্যর দরুন ওই প্রাক্তন সেনা কর্মীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত। বাঁকুড়ার ওন্দা থানার বহড়াবান্দ গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী সমীরণ ধল্ল(Samiran Dhalla) তার স্ত্রীকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরেছিলেন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল গত ২০২১ সালের ২৬ এপ্রিল। মারাত্মকভাবে পুড়ে যাওয়া অবস্থায় ওই সেনা কর্মীর স্ত্রী নিবেদিতা ধল্লকে(Nibedita Dhalla) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যুকালীন জবানবন্দিতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। পরে তিনি মারা গিয়েছিলেন।

ওই ঘটনার পর ২৭ এপ্রিল মৃতার বাপের বাড়ির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সেনা কর্মীকে গ্রেফতার করেছিল। ২০২১ সালের ২৮ অগাস্ট পুলিশের পক্ষ থেকে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছিল।বাঁকুড়া জেলা আদালতে(Bakura District Court) দীর্ঘদিন সেই মামলার শুনানি ও স্বাক্ষর প্রমাণ হওয়ার পর আদালতে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষ্য দিয়েছিল নাবালক ছেলে। ওই নাবালক আদালতে জানিয়েছিল যে সে নিজের চোখে দেখেছে তার বাবা মাকে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে।

এই সাক্ষ্যর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার স্ত্রীকে খুনের দায় প্রাক্তন সেনা কর্মীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা শোনান বিচারক। এই রায় হওয়ার পর খুশি মৃতা গৃহবধূর বাপের বাড়ির সদস্যরা। দেশের নিরাপত্তার জন্য যিনি এক সময় কাজ করেছেন তিনি বাড়ির মধ্যে এই ধরনের অমানবিক ঘটনা কিভাবে ঘটিয়েছিলেন তা ভাবতে আজও নিন্দায় সরব হন এলাকার মানুষজন।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি