‘মা’ ভাড়া করে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জাল নথিপত্র বানিয়ে গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,স্বরূপনগর: ‘মা’ ভাড়া করে অবৈধভাবে বাংলাদেশের যুবতীর অনুপ্রবেশ।জাল নথিপত্র তৈরি করে সীমান্তে বসবাস। পুলিশের জালে দুই।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) বাংলানি গ্রাম পঞ্চায়েতের তেতুলিয়ার বাসিন্দা চুমকি।বিশ্বনাথ শিকদার ও তার স্ত্রী শ্যামলী শিকদার এই চুমকির বাড়িতে আশ্রয় নেয় ।স্থানীয় বাসিন্দারা তাঁর বাড়িতে আশ্রয় নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন তুলেছিল। সম্পূর্ণ অবৈধভাবে শ্যামলী জাল নথিপত্র তৈরি করে চুমকি শিকদারের বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশের কাছে একটি অভিযোগ জমা পড়েছিল। পুলিশ সুয়োমোটো মামলা করে তদন্ত শুরু করে।

চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তে। শ্যামলী শিকদার ও তার স্বামী বিশ্বনাথ শিকদার প্রায় এক বছর আগে চুমকির বাড়িতে আশ্রয় নেয়। তাঁদের বাড়ি বাংলাদেশের নড়াইল থানা এলাকায়। সীমান্ত সুরক্ষার নজর এড়িয়ে এদেশে ঢুকেছিল তাঁরা। এদেশে আশ্রয় নেয় শ্যামলী ও বিশ্বনাথ জাল নথিপত্র তৈরি করে ।পাশাপাশি মেয়ে বলে ভুয়ো পরিচয় দিয়ে তাকে আশ্রয় দিয়েছিলেন চুমকি। রবিবার ভোর বেলায় তেতুলিয়ার বাসিন্দা শ্যামলী সিকদার সহ অবৈধভাবে বসবাসকারী চুমকি শিকদারকে পুলিশ গ্রেফতার করে।

তাদেরকে রবিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করা হয়েছে ।পাশাপাশি বিশ্বনাথ শিকদারকে বর্তমানে পাওয়া না গেলেও আগামী দিন গ্রেফতার করা হবে জানা গেছে পুলিশ সূত্রে। এখন প্রশ্ন উঠেছে কিভাবে তার নাম পরিচয় ভাড়িয়ে জাল নথিপত্র তৈরি করে আশ্রয় দিল এবং এর পিছনে অন্য কোন বড়সড়চক্র আছে না তো সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্তকারীদের মাথা চিন্তার ভাঁজ ফেলেছে।

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল