৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

'বিগ বস ১২' থেকে বিখ্যাত ভজন সম্রাট অনুপ জলোটা, যিনি ৩৭ বছরের ছোট গায়িকা জসলিন মাথারুর সঙ্গে তাঁর বিতর্কিত সম্পর্কের জন্যে যতটা জনপ্রিয় ছিলেন, ঠিক ততটাই ভক্তিমূলক ভজনের জন্যে তিনি পরিচিত

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বিগ বস ১২’ থেকে বিখ্যাত ভজন সম্রাট অনুপ জলোটা, যিনি ৩৭ বছরের ছোট গায়িকা জসলিন মাথারুর সঙ্গে তাঁর বিতর্কিত সম্পর্কের জন্যে যতটা জনপ্রিয় ছিলেন, ঠিক ততটাই ভক্তিমূলক ভজনের জন্যে তিনি পরিচিত। ২০১৮ সালে যখন তিনি জসলিনের সঙ্গে বিগবস ১২-তে এসেছিলেন, তখনই তাঁদের নিয়ে সর্বত্র হৈচৈ শুরু হয়। কারণ জসলিনের থেকে প্রায় ৩৭ বছরের বড় ছিলেন অনুপ জালোটা। কিন্তু অনুপ বরাবরই জানিয়ে এসেছিলেন যে, প্রথমে জসলিন তাঁর প্রেমিকা নন, তিনি তাঁর ছাত্রী। তাঁর কাছে তিনি গান শিখতে এসেছিলেন। অবশেষে জসলিনের সঙ্গে তাঁর বিতর্কিত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুপ জলোটা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অনুপ জলোটা বলেন, জসলিন তাঁর কাছে বিগবসের প্রস্তাব নিয়ে এসেছিলেন। কারণ তাঁকে বিগবস থেকে একটি অদ্ভূত জুটি তৈরি করতে বলা হয়েছিল। তাই তিনি অনুপ জলোটার সঙ্গে জুটি বাঁধতে চেয়েছিলেন। তাই ভজন সম্রাট তাঁর সঙ্গে বিগবসে গিয়েছিলেন। তবে প্রথমে এই প্রস্তাব মানা করেছিলেন অনুপ জলোটা। কিন্তু পরে তিনি রাজি হয়ে যান। তাঁর শর্ত ছিল, তাঁরা গুরু-শিষ্য হিসেবে শোতে যাবেন। কিন্তু জসলিন শোয়ে গিয়ে আচমকাই বলে ফেলেন যে, তিনি অনুপের সঙ্গে তিন মাস সম্পর্কে রয়েছেন। যা শুনে অনুপ জলোটা নিজেই হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ তাঁদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। এরপর তিনি ঘরে ঢুকে জসলিন কে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি এটা কী কথা বলে দিলেন? তখন তাঁর কথায় অনুপ জলোটার ধারণা হয় যে, বিগ বস এমন কিছুই বলতে বলেছিল তাঁকে, যাতে এটা সর্বত্র আলোচনা বিষয়বস্তু হতে পারে।

অনুপ জলোটা আরও বলেন যে, ‘দেড় মাস পর আমি যখন বিগ বস থেকে বেরিয়ে আসি, তখন বিষয়টি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল। বিষয়টি নিয়ে বিরোধ আরও বেড়ে যায়। এরপর আমি এবং জসলিনের বাবা একটি সংবাদ সম্মেলন ডেকে পুরো বিষয়টি সমাধানের চেষ্টা করি। এরপর আমরা দুজন একসঙ্গে বেরোনো বন্ধ করে দিই। তখন বিতর্ক কমতে থাকে। তবে বিগ বস শেষ হওয়ার পর আমি কখনও জসলিনের সঙ্গে দেখাও করিনি, কথাও বলিনি। তবে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ আছে।’

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা