বাংলাদেশে আটক কাকদ্বীপের ৩৪ ম‍ৎস্যজীবীর জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভুল করে আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়ার অভিযোগে নৌবাহিনীর হাতে আটক হয়েছিলেন কাকদ্বীপের ৩৪ ম‍ৎস্যজীবী। তাদের মানবিক ও আইনি সহায়তা দিতে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে এই ঘটনায় তা প্রমাণিত হয়েছে বলে মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।

গত ১৪-১৫ জুলাই রাতে মাছ ধরার সময়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে সুন্দরবন সংলগ্ন  মোংলা বন্দরের কাছাকাছি ঢুকে পড়ে পশ্চিমবঙ্গের কাকদ্বীপের দুটি ট্রলার।  ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মা মঙ্গলচচণ্ডী’ নামে ওই দুটি ট্রলার এবং ৩৪ জন ম‍ৎস্যজীবীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরের দিন আদালতে হাজির করা হলে বিচারক জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। মাছ ধরতে গিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে ৩৪ ম‍ৎস্যজীবীর আটকের খবর পেয়েই ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের তরফে কনস্যুলার অ্যাকসেসের জন্য অনুরোধ জানানো হয়। ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের কথায়, ‘আটক মৎস্যজীবীদের ট্রলার-সহ নিরাপদে এবং দ্রুত কাকদ্বীপে ফেরত পাঠানো আমাদের প্রধান লক্ষ্য। তবে কনস্যুলার অ্যাকসেসের জন্য আবেদন জানানোর পর পাঁচদিন পেরিয়ে গেলেও এ বিষয়ে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। উল্টে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতীতে এমন প্রতিক্রিয়া দেখা যায়নি। বিষয়টি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি।’

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতকে কোণঠাসা করতে পাকিস্তান ও চিনের সঙ্গে নয়া জোট গড়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তদারকি সরকার। যা ভাল চোখে দেখেনি মোদি সরকার। যদিও চলতি বছরের ৫ জানুয়ারি বাংলাদেশ ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে সেদেশের উপকূলরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করে এবং বিনিময়ে ভারত ৯০ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফেরত পাঠায়।

 

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও