সন্দেশখালির রেখা পাত্রের ছায়া সঙ্গী প্রতিবাদী সুদেষ্ণা ও লতিকা একুশে জুলাইয়ের পথে

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্দেশখালির মাটিতে তৃণমূল কংগ্রেসের হারানো জমি পুনরায় বিধানসভায় জিতে উপহার দেবো মুখ্যমন্ত্রীকে। সোমবার কলকাতায় আসার পথে একথা বললেন সন্দেশখালির প্রতিবাদী সুদেষ্ণা(Sudeshna) ও লতিকা(Latika)।মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ধর্মতলায় ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা দেন অধীর আগ্রহে রয়েছে গোটা বাংলা। ২০২৪ সালে সন্দেশখালি আন্দোলন দেখেছে গোটা দেশ। বিজেপি নেত্রী রেখা পাত্রর ছায়াসঙ্গী সুদেষ্ণা দাস ও লতিকা মিস্ত্রি কে নিয়ে ২৪ এর লোকসভা নির্বাচনে ৪২ টা লোকসভার মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গে ভোট প্রচারের কাজে লাগিয়েছিল বিজেপি।

সন্দেশখালি(Sandeshkhali) আন্দোলনে যারা প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যেই লতিকা ও সুদেষ্ণা ছিল প্রথম মুখ। কিন্তু নির্বাচন চলে যেতেই ভুল বুঝতে পেরে তারা দুজনেই তৃণমূলের যোগদান করেছেন। তাই এবারের একুশে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে তাদের নেতৃত্বে সন্দেশখালির মহিলা তৃণমূল কংগ্রেস সহ সাধারণ গ্রামবাসীরা রওনা দেন। দলনেত্রী কি বার্তা দেন তার জন্য সোমবার সকাল সকাল নদীপথে নৌকায় করে এসে ধামাখালি থেকে বাস করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা। কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় সাংবাদিকদের মধ্যে তারা বলেন, আমাদেরকে ভুল বুঝানো হয়েছিল। আমরা সব কিছু বুঝতে পেরেছি। তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নের শরিক হতে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে গেছি অনুপ্রেণিত হয়েছি।

তাই তিনি কি বার্তা দেন ২০২৬-এ বিধানসভা নির্বাচনের আগে সেই বার্তা নিয়ে এসে সন্দেশখালির মাটিতে মানুষের দুয়ারে দুয়ারে যাব এবং বোঝাবো সেদিনকের আন্দোলন অনেকটাই মিথ্যের উপর দাঁড়িয়ে ছিল। যার কারণে অনেকে ভুল বুঝেছিল আবার তারা ফিরে আসছে তৃণমূল কংগ্রেসে। ২০২৬-এ সন্দেশখালি বিধানসভা জিতে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব ।সোমবার এই একুশে জুলাই এর শপথের মধ্য দিয়ে আমাদের লড়াই সংগ্রাম চলবে বলে জানান একসময় রেখা পাত্রের ছায়া সঙ্গী দুই যোদ্ধা।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?