হাইকোর্টের বেঁধে দেওয়া ‘অগ্নিপরীক্ষা’য় সসম্মানে উতরে গেল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের পরীক্ষায় মেধাবী ছাত্রের মতো কৃতকার্য হল কলকাতা পুলিশ। যান নিয়ন্ত্রণে সোমবার ধর্মতলার শহীদ দিবসের দরুন কলকাতা পুলিশের কাছে এক বড় অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তবে রাস্তায় গাড়ি কম থাকলেও যেভাবে তা নিয়ন্ত্রণ করল কলকাতা পুলিশ তাতে খুশি আদালত। সোমবার সপ্তাহের প্রথম দিন সড়ক পথ এড়াতে সাধারণ মানুষের ভিড় ছিল মেট্রোতে। একুশে জুলাই ধর্ম তলায় তৃণমূলের সভা শুরুর আগে কলকাতা মহানগরীতে যান চলাচলে পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর ছিল হাইকোর্টের। সপ্তাহের প্রথম দিন তৃণমূলের সমাবেশের দরুন নিত্যযাত্রীদের যাতে ভোগান্তির মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট(Kolkata Highcourt)। সমাবেশ উপলক্ষে শনিবার থেকেই শহরে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

সোমবার সকাল থেকে এই হাওড়া ও শিয়ালদা স্টেশন সহ জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা কলকাতা মুখি হন। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিল সকাল ন’টা থেকে এগারোটার মধ্যে কোন মিছিল শহরে করা যাবে না। এই বিষয়টি দেখতে হবে কলকাতা পুলিশকে। হাইকোর্টের দু’ঘণ্টার এই পরীক্ষায় সকাল ১১: ০০ বাজার পর দেখা যায় কলকাতা পুলিশ পুরোপুরি কৃতকার্য হয়েছে। সোমবার সকাল থেকেই কলকাতা শহরের রাস্তায় গাড়ি কম ছিল। বাস মিনিবাস সাধারণ যাত্রীদের জন্য খুব কম পরিমাণে চলাচল করে। এর দরুন কলকাতা শহরে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশকে বিশেষ বেগ পেতে হয়নি। তবে তার মধ্যেও অফিস-যাত্রীরা যাতে সময় মত গন্তব্যস্থলে যেতে পারে সেদিকে লালবাজারের(Lalbazar) কড়া নজরদারি ছিল। মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকায় তাতে ভিড় ছিল উল্লেখযোগ্য। সোমবার সকালে কলকাতা পুলিশ যেভাবে মিছিল আটকে যান চলাচল সামলেছে তাতে তাদের কাজে প্রশংসা করেছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেছেন ভালোভাবে যান নিয়ন্ত্রণ হয়েছে পুলিশ কাজ করেছে।

হাইকোর্টে একজন আইনজীবী জানিয়েছেন, অন্যান্য দিন নিউ আলিপুর থেকে হাইকোর্টে আসতে কুড়ি থেকে ২৫ মিনিট সময় লাগে। সোমবার ওই একই সময় লেগেছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, স্বাভাবিক সময়ে লেগেছে গন্তব্যস্থলে পৌঁছতে রাস্তায় ট্রাফিকের কোন সমস্যা ছিল না। এদিকে সোমবার কাক ভোর থেকেই ধর্মতলার(Esplande) একাধিক রাস্তা কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল। যেসব রাস্তা দিয়ে বাস ও অন্যান্য গাড়ি চলাচল করেছে সেখানে যাতে কোন বিঘ্ন না ঘটে তার জন্য সকাল ন’টা থেকে ১১ টা পর্যন্ত তৎপর ছিল ট্রাফিক পুলিশ। এদিকে সাধারণ মানুষের মধ্যে বেশি অসংখ্য কি একুশে জুলাই রাস্তাঘাটের যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক থাকবে না এ কথা জেনে বাড়ি থেকে বের হননি যারা বেরিয়েছেন তাদের প্রধান চলাচলের পথ ছিল মেট্রো(Metro)। এর মধ্যে বিভিন্ন বাস স্টপেজ গুলিতে সাধারণ মানুষের ভিড় ছিল সকাল থেকে যথেষ্ট। কারণ প্রয়োজনের তুলনায় শহরে বাস মিনিবাসের সংখ্যা ছিল যথেষ্ট কম। মেট্রো রেলে অতিরিক্ত যাত্রী হওয়ায় সোমবার সকাল থেকে বিভিন্ন স্টেশনে মেট্রোরেল চলাচলের সময় গেট বন্ধ হতে সমস্যা দেখা দেয়।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?