পহেলগাঁওতে নিহত বিতান অধিকারীর মা-বাবা ও নদিয়ার নিহত জওয়ানের পরিবারকে সম্মান জ্ঞাপন একুশের মঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর বাবা ও মাকে সম্মান জ্ঞাপন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত নদিয়ার সেনা জওয়ান ঝন্টু আলী শেখের(Jhantu Ali Sk.) বাবাকেও সোমবার হাজির করা হয় ধর্মতলায় একুশের শহীদ মঞ্চে। তাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার শহীদ মঞ্চে অন্যান্য শহীদদের পাশাপাশি কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত এই দুটি পরিবারের সদস্যদের মঞ্চে হাজির করে তৃণমূল কংগ্রেস। তাদের প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে শহীদদের প্রতি সম্মান জ্ঞাপন করেন তৃণমূল নেত্রী নিজে।

তাদের পরিচয় সামনে এনে তৃণমূল নেত্রী বলেন, এই দুটি পরিবারকে এদিন হাজির করে তাদের পরিবারের পুত্রের দেশের জন্য বলিদানকে সম্মান জ্ঞাপন করা হল। প্রতিবছরই একুশের মঞ্চে রাজনৈতিক শহীদ পরিবার গুলিকে নিয়ে এসে সম্মান জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে সে জুলাই যারা শহীদ হয়েছিল তাদের পরিবারের সদস্যরা যেমন থাকেন, তেমনি অন্যান্য রাজনৈতিক শহীদদেরও হাজির করা হয়।

সোমবার সেই শহীদ পরিবার গুলি পাশাপাশি একুশের মূল মঞ্চে সামনের সারিতে বসানো হয় পহেলগাঁওতে নিহত বিতান অধিকারীর(Bitan Adhikari) বৃদ্ধ মা বাবা সহ নদিয়ার নিহত আসেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাবাকে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে অপারেশন সিঁদুর ও হামলার ঘটনায় রাজনৈতিক তরজা বঙ্গের রাজনৈতিক আঙিনাতে একসময় যথেষ্ট সুর চড়িয়েছিল।কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর বিতানের স্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভুয়সী প্রশংসা করেছিলেন। একই সঙ্গে তার স্ত্রী জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সমর্থন করতেন নিহত বিতান অধিকারী। জঙ্গিরা বেছে বেছে হিন্দু দেখে হত্যা করেছিল।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?