মমতার মাস্টারস্ট্রোক, জগন্নাথ মন্দিরের পর এবার দুর্গা অঙ্গন গড়ার ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিঘায় জগন্নাথ মন্দিরের পর এবার রাজ্যের বড় দুর্গা অঙ্গন গড়ার কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার ধর্মতলায় একুশের মঞ্চ থেকে কেন্দ্রে থাকা বিজেপি সরকারকে রাজনৈতিক নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হঠাৎ মা কালী ,মা দুর্গার নাম মনে পড়ছে নির্বাচন এসেছে বলে। ধর্মীয় রাজনীতি নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,গত তেত্রিশ বছর ধরে এই দিনটা আমরা শহীদ দিবস, গণতন্ত্র বাঁচাও দিবস হিসাবে পালন করি।এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লি থেকে বিজেপিকে উৎখাত করতে পারবো।আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ৯৪ টা প্রকল্প আছে। সামাজিক স্কিম।গত কয়েক বছরে ৪০ শতাংশ বেকারত্বের হার আমরা কমিয়েছি। বিজেপি বলেছিলো প্রতি বছর দুই কোটি বেকারকে কাজ দেবে।

বিচারের বানী নিরবে নিভৃতে কাঁদছে। আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙ্গেছিলো। আর এই দেখুন বিজেপির সার্কুলার। আমাদের পাঠায় নি, বিজেপি শাসিত রাজ্য গুলোকে পাঠিয়েছে। এখানে বলা হয়েছে যাকে মনে হবে, সন্দেহ হবে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে।বাংলা ভাষার উপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা এসব মানবে না। এখানে সব মানুষের অধিকার সংরক্ষিত হবে।বিজেপির একজন বলছেন এখানে নাকি ১৭ লক্ষ রোহিঙ্গা(Rohinga) রয়েছে। আরে সারা পৃথিবীতে কত রোহিঙ্গা আছে ? একটা রিপোর্ট বলছে সারা পৃথিবীতে মোট প্রায় ১৩/১৪ লক্ষ রোহিঙ্গা আছে।কোচবিহারের এই ভাই উত্তম, রাজবংশী মানুষ। তাকে আসাম সরকার নোটিশ পাঠিয়েছে।‌ কি অধিকার আছে আপনাদের। এত বড় সাহস ।উড়িষ্যায় এক ছাত্রী যখন নিজের সম্ভ্রম বাঁচাতে চেয়েছিলেন তখন তাকে পুড়িয়ে দিয়েছেন। কি উত্তর দেবেন এর ?দুই কোটি চাকরি দেবেন বলেছিলেন। কি করেছেন ?তিনি বলছেন, বাংলায় উন্নয়ন করবেন ? একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছেন, বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছেন। ইলেকশন কমিশনকে(Election Comission) হুঁশিয়ারি মমতার।

বিহারে যেভাবে ৪০ লক্ষের মানুষের নাম বাদ দিয়েছেন। আর বলছেন বাংলাতেও এমন করবেন। যদি বাংলায় এমন করতে যান তাহলে পুরো ঘেরাও করা হবে।আবার বলছে বাংলাতে তো কাজ নেই তাই সবাই বাইরে চলে গেছে। আমি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত একটা হিসাব দিই যারা দেশ ছেড়ে চলে গিয়েছেন।এই সময়ে প্রায় ৫ হাজার শিল্পপতি দেশ ছেড়েছেন। বাংলা থেকে কোনো শিল্পপতিদের চলে যেতে হয় নি। বরং বাংলায় শিল্পপতিরা আসছেন।আপনারা বাংলা ভাষার উপর এত সন্ত্রাস কেন করছেন‌ ? বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের উপর এই সন্ত্রাস যদি বন্ধ না হয় তাহলে এই লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে।২০২৬ এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে। আর জেতার পর ২০২৯ এ দিল্লিতে বিজেপিকে হারাতে হবে।আসামের মুখ্যমন্ত্রী(হিমন্ত বিশ্বশর্মা) আপনি আসাম সামলাতে পারছেন না আর বাংলাকে লক্ষ্য করছেন ? আমি সুস্মিতা দেব কে বলছি আসামে আন্দোলন শুরু করো, আমরা সবাই যাবো।প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে।‌ দেখতে চাই আপনাদের কত ডিটেনশন ক্যাম্প রয়েছে।আপনাদের কন্ট্রোল করছে ইউএস‌এ। কিসের হিন্দু আপনারা ? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না ?বিজেপি যত‌ই বলো। তোমরা নিজেরা বদলে যাবে কিন্তু এখানে বদলানো যাবে না। গুজরাটে বসে বসে এখানকার লোকের নাম কাটছে। একটা বাংলার লোকের নামের সঙ্গে চার পাঁচটা বিজেপির রাজ্যের লোকের নাম ঢোকাচ্ছে।এরা কয়লা গরু, সব টাকা খায়। কারণ বিএসএফ এদের আন্ডারে। পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করে। তাদের মা বোনেদের কটু কথা বলেন।কি ভেবেছো ইডি আর সিবিআইকে পাঠিয়ে সবাইকে জেলে ভরবে !

বাংলা ভাষার উপর কোনো অপমান আমরা মানবো না। একটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার কি ফল পেয়েছিলেন মনে আছে তো ?ইলেকশনের সময় হঠাৎ করে মা দূর্গার কথা মনে পড়লো ?জগন্নাথ ধামের মতো একটা দূর্গা অঙ্গন আমি করবো।আগামির কর্মসূচি—১) আগামি ২৬ জুলাই থেকে প্রতি শনি, রবিবার বাংলা ভাষাভাষী মানুষদের উপর আক্রমণ, অত্যাচার নিয়ে মিটিং মিছিল করুন। ধর্না করুন।২) ২৭ জুলাই নানুর দিবস। ওই দিন থেকে টানা ইলেকশন পর্যন্ত এটা চলবে। ওইদিন থেকে ভাষা আন্দোলন শুরু হবে। ভাষার উপর সন্ত্রাস মানছি না মানবো না, বাঙালিদের উপর অত্যাচার মানছি না, মানবো না।৩) ৯ আগস্ট ভারত ছাড়ো দিবসের দিন ‘বিজেপি তুমি ভারত ছাড়ো’ পালন করবেন।গ্যাস যাবে রাজ্যের উপর দিয়ে। ৫৪ কোটি টাকা আমরা দিয়েছি। আর ফিতে কাটবেন আপনারা।এবার যা ভিড় হয়েছে একটা ব্রিগেড নয়, দশটা ব্রিগেড হতে পারে।তৃনমূলের দর্শন বিজেপি আর বাম বিসর্জন।মহারাষ্ট্রে আপনারা জোড় করে হারিয়েছেন। দিল্লিতেও হারিয়েছেন। বিহারে আপনারা ৪০ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছেন। বাংলা আপনাদের টার্গেট আমি জানি। বাংলায় পরিবর্তন হয়ে গেছে, নতুন করে পরিবর্তনের দরকার নেই। দিল্লিতে পরিবর্তনের দরকার।আমরা প্রোগ্রাম করলে বিজেপিকে পাল্টা প্রোগ্রাম করতে হয় ? এবার আমরাও তাই করবো। তোমার আমাদের পথ দেখিয়েছো। তোমরা দিল্লির নেতাদের নিয়ে প্রোগ্রাম করলে সেইদিন আমরাও প্রোগ্রাম করবো।কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া ? নবান্নে যাওয়া ? তাহলে আপনাদের নেতাদের বাড়ির সামনে কেন যাবে না ? এবার তোমাদের নেতাদের বাড়িতেও যাওয়া হবে।২০১১ সালে যখন ক্ষমতায় এসেছিলাম তখন বলেছিলাম বদলা নয়, বদল চাই। কিন্তু এবার আমি বলছি- ‘জব্দ হবে, স্তব্ধ হবে।আমাদের গর্জন, তোমাদের বিসর্জন।’ বাকিটা বুঝে নিন।গান্ধী স্ট্যাচুর সামনে আমাদের সব সাংসদদের একদিন ধরনা দিতে বলবো। খেলোয়াড়দের‌ও বলবো আপনারাও বাঙালিদের হেনস্থা করা নিয়ে ধরনা দিন।আজ থেকে শুরু হল আন্দোলন, আর চলবে আগামি নির্বাচনে রেজাল্ট বের হ‌ওয়া পর্যন্ত।ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকে ভর্তি।সিপিএম তো এত চুরি ডাকাতি করলো, এত খুন করলো, একটাও গ্রেফতার হয়েছে। হয় নি। বিজেপির সঙ্গে সেটিং করে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?