বাড়ির উঠোনে সাইকেল চালানোর সময় দড়িতে ফাঁস লেগে মৃত্যু বালকের

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: বাড়ির উঠোনে সাইকেল চালানোর সময় মর্মান্তিক পরিণতির শিকার হল সাত বছরের এক বালক। বাড়ির উঠোনে সে অনেকক্ষণ থেকে সাইকেল নিয়ে খেলা করছিল। হঠাৎ সাইকেলটি পড়ে গেলে বাড়ির উঠোনে টাঙানো দড়িতে গলায় ফাঁস লেগে মৃত্যু হল তার। জানা গাছের দীর্ঘক্ষণ গলায় ফাঁস লেগে ওই বালক ঝুলছিলেন। পরে বাড়ির লোকজন ফিরে এসে দেখেন উঠোনে পড়ে রয়েছে সাইকেলটি। আর গলায় ফাঁস লেগে ঝুলছে বালক।

ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, মৃত বালকের নাম মাসুম সাইন(Masum Shine)। বয়স ৭ বছর। দেয় স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় পড়তো। পরিবার সূত্রে খবর, বাড়ির উঠোনে সাইকেল চালাচ্ছিল বালকটি। ওই সময় বাড়ির উঠোনে টাঙানো দড়িতে তার গলায় ফাঁস লেগে যায়। পরে পরিবারবর্গ তাকে নিথর অবস্থায় ঝুলে থাকতে দেখে তড়িঘড়ি নিয়ে যান আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে(Aridaga Helath Center)।

কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।এরপর পুখুরিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।ঘটনার তদন্ত শুরু হয়েছে জানা গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বাড়ির লোকজন দের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে।বাড়ির আত্মীয়-স্বজনদের আফশোস যদি বাড়িতে কেউ থাকতো তাহলে অকালে মরতে হতো না এই বালককে। সাইকেলটি কিভাবে পড়ে গেল এবং ঘটনাস্থলে ঘরের চালের সঙ্গে দড়ি কেন বাধা ছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জেরা করার পাশাপাশি সেখানে কোথায় সাইকেল ছিল এবং দড়িটা কি অবস্থায় বাধা রয়েছে তা পর্যবেক্ষণ করেন তদন্তকারী অফিসার।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?