আগেভাগেই কেটে ফেলুন টিকিট, রাখী পরেই বোনকে নিয়ে ঘুরে আসুন এই জায়গাগুলি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি বন্ধন কেবল রাখির উৎসব নয়, বরং ভাই-বোনের মধ্যের দুষ্টু মিষ্টি খুনসুঁটির সম্পর্ককে আরও দৃঢ় করে তোলা। এবার রাখী বন্ধন উৎসব পালন করুন একটু অন্যভাবে। অগস্টেই রাখী। এবার রাখীবন্ধনে মিষ্টি বা অন্য কোনও উপহারের পরিবর্তে, বোনকে নিয়ে বরং ঘুরে আসুন। ছোট্ট একটা ট্রিপে গিয়ে নিজের শৈশবকে আরও আরও একবার খুঁজে পান। নিয়ে ফিরুন সম্পর্কে নতুন সতেজতা।

মানালি: বোন যদি পাহাড় ভালোবাসে, তাহলে মানালি উপযুক্ত স্থান। এখানে দুই ভাই বোন মিলে করে ফেলুন প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং এবং ট্রেকিং। কর্মব্যস্ত জীবন থেকে বেরিয়ে দু তিনটে দিন উপভোগ করে নিন নিজেদের মতো করে। এছাড়াও, তুষারাবৃত পাহাড় এবং সুন্দর উপত্যকা মনকে প্রশান্তি এনে দেয় সময়। কথা দিচ্ছি, ভাই-বোনের এই ভ্রমণ চিরস্মরণীয় হয়ে থাকবে।

জয়পুর: যদি বোন ইতিহাসের ছাত্রী হন, বা ইতিহাস ভালবাসেন তাহলে নির্দ্বিধায় চলে যান জয়পুর। রাজস্থানের জয়পুরের হাওয়া মহল, অম্বর দুর্গ এবং যন্তর মন্তরের মতো স্থানগুলি আপনার বোনের জন্য এক হয়ে উঠবে দারুণ উপহার। এর পাশাপাশি, দুজনেই টুকিটাকি কেনাকাটা করুন। স্ট্রিট ফুড খান। রাজস্থানে যাচ্ছেন যখন, লাল মাস খেতে ভুলবেন না কিন্তু।

ঋষিকেশ: ঋষিকেশ এমন একটি জায়গা যেখানে শান্তি এবং অ্যাডভেঞ্চার দুটোই আছে। এখানে গঙ্গা আরতিতে অংশগ্রহণ করলে মন প্রশান্ত হয়, অন্যদিকে রিভার রাফটিং এবং বাঞ্জি জাম্পিংয়ের মতো অ্যাডভেঞ্চার মজাদার। এই জায়গাটি যোগব্যায়াম এবং ধ্যানের জন্যও আদর্শ।

সিমলা: সিমলার টয় ট্রেন থেকে শুরু করে মল রোড পর্যন্ত সবকিছুই সিনেমার দৃশ্যের মতো দেখায়। এখানকার হিমেল হাওয়া এবং ঐতিহ্যবাহী বাংলোগুলি এক ক্লাসিক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে। দুই ভাইবোন মিলে ঘুরে আসুন সিমলা থেকে।

উদয়পুর: যদি আপনি আপনার বোনকে রাজকীয় অনুভূতি দিতে চান, তাহলে অবশ্যই তাঁকে উদয়পুরে নিয়ে যান। হ্রদে ঘেরা এই শহরটি প্রাসাদ এবং রোমান্টিক পরিবেশের জন্য পরিচিত। ফতেহ সাগর হ্রদ এবং সিটি প্যালেসের মতো জায়গায় ভাই-বোনের বন্ধন আরও দৃঢ় হবে।

গোয়া: যদি বোন সমুদ্র সৈকতে যেতে পছন্দ করে, তাহলে আপনারা গোয়া চইলে যান। বাজেট ফ্রেন্ডলিও হবে, আবার সমুদ্র ও বালির সঙ্গে মজাও করতে পারবেন। এখানে সন্ধ্যা কাটালে মনে হবে স্বর্গীয় সৌন্দর্যের মধ্যে আছেন।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন