স্ত্রীকে বশে রাখতে ৬ বছরের ভাইপোকে বলি দিল পাষণ্ড কাকা, নারকীয় ঘটনা রাজস্থানে

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: ফের নৃশংস নারকীয় ঘটনা বিজেপি শাসিত রাজস্থানে। তান্ত্রিকের পরামর্শে স্ত্রীকে বশে রাখতে ছয় বছর বয়সী ভাইপোকে বলি দিল পাষণ্ড কাকা। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে আলওয়ার জেলার সরাইকলার খয়েরতল-তিজারায়।  ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। কুম্ভকর্ণের মতো ঘুম থেকে উঠে অভিযুক্ত কাকা ও তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) মুন্ডাওয়ার থানার স্টেশন অফিসার মহাবীর সিংহ শেখাওয়াত জানান, ‘গত ১৯ জুলাই আচমকাই নিখোঁজ হয়ে যায় খয়েরতল-তিজারার বাসিন্দা বিন্টু প্রজাপতের ছয় বছরের শিশুসন্তান লোকেশ। পরিবারের তরফ থেকে তার নিখোঁজের বিষয়টি থানায় জানানো হয়। লোকেশের সন্ধানে শুরু হয় বিশেষ তল্লাশি। রাত আটটা নাগাদ বাড়ির কাছে একটি পশুখাদ্যের গুদাম থেকে উদ্ধার হয় লোকেশের রক্তাক্ত দেহ। শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়। জিজ্ঞাসাবাদের সময়ে বিন্টু প্রজাপত জানান, শেষ বার কাকা মনোজ প্রজাপতের সঙ্গেই দেখা গিয়েছিল লোকেশকে। নিখোঁজের সময়ে ভাইপো লোকেশ ও ভাইঝি দেবাংশিকে বিড়ি ও চিপস আনতে পাঠিয়েছিলেন মনোজ। দেবাংশি বাড়ি ফিরলেও লোকেশের কোনও সন্ধান মেলেনি।

বিন্টুর অভিযোগের ভিত্তিতে পুলিশ মনোজকে আটক করে। জিজ্ঞাসাবাদের মুখে সে জানায়, তার স্ত্রী ১৫ দিন আগেই তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে। স্ত্রীকে কি করে বশ করা যায়, তা নিয়ে সুনীল নামে এক তান্ত্রিকের শরণাপন্ন হয়েছিল। সুনীল তাকে জানান, স্ত্রীকে বশে রাখতে হলে বিশেষ যজ্ঞ করতে হবে।। তার জন্য ১২ হাজার টাকা লাগবে। পাশাপাশি ছোট এক শিশুর শরীরের রক্ত ও হৃ‍ৎপিন্ড দরকার হবে। ওই কথা শুনেই ভাইপো লোকেশকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৯ জুলাই লোকেশকে নিয়ে গ্রামেরই এক পরিত্যক্ত বাড়িতে গিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন করে। তার পরে ইঞ্জেকশনের সিরিঞ্জ ফুটিয়ে শরীর থেকে রক্ত বের করে নেয়। সেই রক্ত তুলে দেওয়া হয় তান্ত্রিক সুনীলের হাতে। এর পরে সুনীলের পরামর্শে ছোট্ট লোকেশের শরীর কেটে বের করে নেওয়া হয় যকৃ‍ৎ ও হৃদপিন্ড। শনিবার রাতেই এক বিশেষ যজ্ঞে ওই রক্ত, যকৃ‍ৎ ও হৃ‍ৎপিন্ড আহুতি হিসাবে দেওয়া হয়।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন