‘অসভ্যতামি বন্ধ করুন’, ‘কাঁঁওয়ার যাত্রা’য় অশ্লীল’ নাচের ভিডিও দেখে চটলেন অনুরাধা

দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় কানওয়ার যাত্রার সময় একটিভ অশ্লীল নৃত্য পরিবেশনার ভিডিও ভাইরাল হচ্ছে। আর তাতেই চটে লাল প্রবীণ সঙ্গীতশিল্পী অনুরাধা পারোয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আধ্যাত্মিক শোভাযাত্রাকে অশ্লীলতার রূপ, কাঁওয়ার যাত্রার সময় অশ্লীল নৃত্য পরিবেশনার একটি ভাইরাল ভিডিওর তীব্র নিন্দা করলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিউজ পাওয়ার লোভে মানুষ কোনকিছুকেই পরোয়া করছে না। ভগবানও কারও-কারও কাছে ভিউজ আনার অন্যতম মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। আর বিষয়টি কারও কারও কাছে ভাল লাগলেও বেশিরভাগ মানুষ এতে প্রতিক্রিয়া জানাচ্ছে। দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় কাঁওয়ার যাত্রার সময় একটি অশ্লীল নৃত্য পরিবেশনার ভিডিও ভাইরাল হচ্ছে। আর তাতেই চটে লাল প্রবীণ সঙ্গীতশিল্পী অনুরাধা পড়োয়াল। 

জানা গিয়েছে, ভিডিওতে থাকা নৃত্যশিল্পীরা উত্তরপ্রদেশের বাস্তি জেলার বাসিন্দা। তাঁরা অযোধ্যা থেকে পবিত্র জল নিয়ে ট্রাকে করে ফিরে আসছিলেন বাড়ির পথে। তখনই চলন্ত ট্রাকে তাঁদের অশ্লীল নৃত্য পরিবেশন করেন। সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ক্ষোভের জন্ম দিয়েছে। কারণ নৃত্যশিল্পীদের পরণে গেরুয়া বর্ণের অশ্লীল পোশাক ছিল। জোরে গান বাজিয়ে, তাঁরা উদ্দাম তালে নাচ ছিলেন। আধ্যাত্মিক শোভাযাত্রায় কেউ এমনবভাবে পারফরম্যান্স করেন, তা আগে কেউই দেখেননি। বিষয়টি চোখ এড়ায়নি অনুরাধা পারোয়ালেরও। যিনি ভক্তিমূলক গান এবং ধর্মীয় সঙ্গীতের সঙ্গে গভীর সম্পর্কের জন্য বিখ্যাত। তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটির চরম নিন্দা করেছেন। আধ্যাত্মিক শোভাযাত্রাকে অশ্লীলতায় পরিণত করায়, তিনি নৃত্যশিল্পীদের সমালোচনা করে বলেছেন, “দয়া করে এইসব অসভ্যতামি বন্ধ করুন।’

 

উল্লেখ্য, উত্তরপ্রদেশের কাঁওয়ার যাত্রা ঐতিহ্যগতভাবে ভগবান শিবের উদ্দেশ্যে একটি ধর্মীয় আধ্যাত্মিক তীর্থযাত্রা। যেহেতু এখন শ্রাবণ মাস, বাবার মাস, তাই এ সময় লক্ষ লক্ষ শিব ভক্তরা হেঁটে হরিদ্বার, গোমুখ বা সুলতানগঞ্জের মতো স্থানের গঙ্গা থেকে পবিত্র জল সংগ্রহ করেন। এরপর তাঁরা বাঁশের খুঁটিতে সজ্জিত পাত্রে জল বহন করে শিব মন্দিরে বাবকে উৎসর্গ করেন। একই কাঁওয়ার যাত্রা বলা হয়। কিন্তু কয়েক বছর ধরে ভক্তদের এমন বিতর্কিত নৃত্য পরিবেশনার জন্যে এই ধর্মীয় শোভাযাত্রা কলঙ্কিত হচ্ছে। বেশ কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্য যোগীকে কটাক্ষ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটিই কাঁওয়ারের আসল রূপ, মজায় ভরা, যোগীজির ভক্ত। ভোলে শঙ্করও কি তার দরবারে এমন মঞ্চ তৈরি করেছিলেন? এই নৃত্যশিল্পীরা কি শঙ্করজির দরবারের? ধর্মের নামে, নির্লজ্জ দৃশ্যের মঞ্চায়ন করা হচ্ছে। কাঁওয়ার যাত্রার ছদ্মবেশে, নিষ্পাপ শিশু ও যুবকদের নেশায় পরিণত করা হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে এবং তাদের গুন্ডা বানানো হচ্ছে, অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সব কিছু ক্ষুদ্র রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের দ্বারা করা হচ্ছে নিজেদের সুবিধার জন্যে।”

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন