ফারাক্কা এক্সপ্রেসের কামরা থেকে উদ্ধার উত্তরপ্রদেশ থেকে আসা ২৬৮টি কচ্ছপ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা টাউন:ট্রেনে কচ্ছপ পাচারে বড়সড় সাফল্য পেল মালদা জিআরপি। ফরাক্কা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে উদ্ধার করল ২৬৮টি কচ্ছপ। যদিও এই ঘটনায় জিআরপি কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। তবে বুধবার এই বিশাল সংখ্যক কচ্ছপ (Turtle)উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় মালদা টাউন স্টেশনে (Malda Town Station)। ঘটনা প্রসঙ্গে মালদা টাউন স্টেশনের জিআরপি’র আইসি জানান, তারা গোপন সূত্রে খবর পান দিল্লি থেকে আগত ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে।

সেই খবরের ভিত্তিতে ট্রেনটি বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে ঢোকা মাত্রই তারা ট্রেনের একাধিক কামরায় তল্লাশি অভিযান শুরু করেন। ওই সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে কচ্ছপ বোঝাই পাঁচ-পাঁচটি বস্তা উদ্ধার করেন। সেই বস্তাগুলি থেকে উদ্ধার হয় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে অনুমান কচ্ছপগুলি উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে আনা হচ্ছিল এবং বালুরঘাটে(Balurghat) পাচারের উদ্দেশ্য ছিল।

মালদা টাউন স্টেশনে ফরাক্কা এক্সপ্রেস থেকে ২৬৮টি কচ্ছপ উদ্ধারের পরপরই জিআরপির পক্ষ থেকে খবর দেওয়া হয় মালদা বন দফতরে। সেই খবর পেয়ে স্টেশনে ছুটে যান মালদা ডিভিশনের ফরেস্ট বিট অফিসার প্রদীপ গোস্বামী। ওই সময় জিআরপির পক্ষ থেকে উদ্ধার ২৬৮-টি কচ্ছপ বন দফতরের(Forest  Department) হাতে তুলে দেওয়া হয়। যার মধ্যে ৮৯টি কচ্ছপ মৃত বলে জানা গেছে। কেউ ধরা না পড়লেও এই পাচার চক্রে কারা যুক্ত তা জানতে মালদা জিআরপি (Malda GRP) পুলিশ তদন্ত করছে।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?