সন্দেহজনক ১,৬৫৪ কোটি টাকার বিদেশি বিনিয়োগ, Myntra-র বিরুদ্ধে মামলা দায়ের ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ED) নজরে ভারতীয় ফ্যাশন ই-কমার্স সংস্থা মিন্ত্রা। শুধু তাই নয়, মিন্ত্রার সহযোগী সংস্থা এবং তার ডিরেক্টরদের বিরুদ্ধে ১,৬৫৪.৩৫ কোটি টাকার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)  নীতি লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

এক বিবৃতি মারফত ইডি জানিয়েছে যে, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে বেঙ্গালুরু জোনাল অফিসে এই সংক্রান্ত মামলা নথিভুক্ত করা হয়েছে। মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড এবং এর সংশ্লিষ্ট কোম্পানিগুলি মাল্টি-ব্র্যান্ড রিটেইল ট্রেডিং (এমবিআরটি) -এর সঙ্গে জড়িত ছিল। তারা নিজেদের ‘হোলসেল ক্যাশ অ্যান্ড ক্যারি’ মডেলের অধীনে পরিচালিত সংস্থা হিসেবে উপস্থাপন করছিল। এই বিষয়টি ভারতের এফডিআই নীতিকে লঙ্ঘন করে।

তদন্তে জানা গিয়েছে যে, পাইকারি ব্যবসা পরিচালনার অজুহাতে Myntra ১,৬৫৪.৩৫ কোটি টাকার FDI পেয়েছে। তবে, দেখা গিয়েছে যে পণ্যের একটি উল্লেখযোগ্য অংশ একচেটিয়াভাবে মেসার্স ভেক্টর ই-কমার্স প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রি করা হয়েছিল, যা একই কর্পোরেট গ্রুপের একটি সম্পর্কিত কোম্পানি। তারা পরে পণ্যগুলি গ্রাহকদের কাছে খুচরো হিসাবে বিক্রি করেছিল।

ED জানিয়েছে, এই কাঠামোটি ইচ্ছাকৃতভাবে Myntra এবং Vector এর মধ্যে সরাসরি B2C (Business to Customer) লেনদেনকে B2B’তে (business to bisiness) বিভক্ত করার জন্য তৈরি করা হয়েছিল। তারপরে ভেক্টর এবং খুচরা ভোক্তাদের মধ্যে একটি B2C মডেল তৈরি করা হয়েছিল। সংস্থাটি বলেছে যে, এটি FDI নিয়মের অধীনে মাল্টি-ব্র্যান্ড খুচরা বিক্রেতার উপর বিধিনিষেধকে কার্যকরভাবে উপেক্ষা করে।

এছাড়াও, ২০১০ সালের ১ এপ্রিল এবং ১ অক্টোবর এফডিআই নীতি সংশোধনীর অধীনে, পাইকারি মডেলের অধীনে পরিচালিত কোম্পানিগুলিকে তাদের পণ্যের মাত্র ২৫% পর্যন্ত সংশ্লিষ্ট গ্রুপ কোম্পানিগুলির কাছে বিক্রি করার অনুমতি দেওয়া হয়। তবে, মিন্ত্রা তাদের ১০০% পণ্য ভেক্টর ই-কমার্সে বিক্রি করেছে, যার ফলে এই সীমা লঙ্ঘন করা হয়েছে, বলে ইডি জানিয়েছে।

তদন্ত সংস্থাটি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিন্ত্রা ডিজাইনস প্রাইভেট লিমিটেড এবং অন্যান্যরা ১৯৯৯ সালের ফেমা (FEMA) এর ধারা ৬(৩)(B) এবং একীভূত এফডিআই নীতির প্রাসঙ্গিক বিধান লঙ্ঘন করেছে। ইডির বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, “এই অনুসন্ধানের ভিত্তিতে, আরও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফেমার ধারা ১৬(৩) এর অধীনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।” এই বিষয়ে মিন্ত্রার তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। মামলার দায়েরের ফলে ই-কমার্স খাতে এফডিআই নিয়ম মেনে চলার বিষয়ে ক্রমবর্ধমান নিয়ন্ত্রক তদন্তের বিষয়টি তুলে ধরা হয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা