লাড্ডু ১২০ টাকা, বিদ্যুতের দোকানে বিকোচ্ছে জলখাবার, মধ্যপ্রদেশে ফের পর্দাফাঁস ভুতুড়ে বিলের

প্রতারকরা ঘুরে বেড়াচ্ছেন মধ্যপ্রদেশ জুড়ে! সামনে এল তিন কেলেঙ্কারির ঘটনা। যেগুলি ঘটেছে মধ্যপ্রদেশের তিনটি জেলা, শাহদোল, ডিন্ডোরি, মৌগঞ্জে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্ষের মধ্যেই ভূত! মধ্যপ্রদেশ জুড়ে একের পর এক ভূতুড়ে বিলের পর্দা ফাঁস হচ্ছে। সম্প্রতি আলোচনায় রয়েছে মধ্যপ্রদেশের তিনটি জেলা, শাহদোল, দিন্ডোরি, মৌগঞ্জে। সরকারি কাগজপত্রে তিনটি কেলেঙ্কারির ঘটনা ফুটে উঠেছে। সম্প্রতি মধ্যপ্রদেশের শাহদোল জেলায় একটি অদ্ভুত দুর্নীতির ঘটনা সামনে এসেছে। যেখানে একটি সরকারি উচ্চবিদ্যালয়ে রং করার জন্যে মাত্র ৪ লিটার রঙ ব্যবহার করা হয়েছিল, কিন্তু কাগজে কলমে ১৬৮ জন শ্রমিক এবং ৬৫ জন রাজমিস্ত্রিকে দেখানো হয়েছিল। জাল বিল তৈরি করা হয়েছিল। এর জন্য সরকার থেকে প্রায় এক লক্ষ ৬ হাজার ৯৮৪ টাকাও দেওয়া হয়েছে। কেলেঙ্কারিটি উদ্ঘাটন হতেই অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার উত্তপ্ততা এখনও ঠান্ডা হয়নি। এর মধ্যে মধ্যপ্রদেশের আরও দুই জেলা থেকে দুটি কেলেঙ্কারির ঘটনা সামনে এল।

বর্তমানে সরকার দেশ এবং বিদেশে মাদক ও ধূমপান বিরোধী অভিযান চালাচ্ছে। কিন্তু জানা গিয়েছে, ১৫ আগস্ট এবং ২৬ জানুয়ারিতে ১০ প্যাকেট বিড়ির বান্ডিলের জন্য দিন্ডোরি কর্মসূচির জন্য ৩৭০০ টাকা দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের থেকে। শুধু তাই নয়, কাগজে কলমে সরকারের কাছে একটি লাড্ডুর দাম ১২০ টাকা দেখানো হয়েছে, কিন্তু ১২টি লাড্ডুর জন্য ১০৪০ টাকার বিল করা হয়েছে। বিষয়টি পঞ্চায়েতের কাছে রাখা হলে, পঞ্চায়েত সচিব প্রেম সিংহ মারকাম বলেন যে, গ্রামবাসীদের সম্মানে বিড়ি দেওয়া একটি ঐতিহ্য। দ্বিতীয় ঘটনাটি মৌগঞ্জের, যেখানে জল সংরক্ষণের জন্য আয়োজিত একটি ৪০ মিনিটের অনুষ্ঠানে ১০ লক্ষ টাকারও বেশি ব্যয় দেখানো হয়েছে।

প্রকৃতপক্ষে, গত ১৭ এপ্রিল, জেলার খাইরা গ্রামে একটি জল গঙ্গা সম্বর্ধন অভিযানের আয়োজন করা হয়েছিল, যেখানে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল এবং প্রাক্তন বিধানসভার স্পিকার গিরিশ গৌতম অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানটি মাত্র ৪০ মিনিট স্থায়ী হয়েছিল, কিন্তু জনপদ পঞ্চায়েত মৌগঞ্জ ১০ লক্ষ টাকা ব্যয় করেছিল। আর এই অর্থ প্রদীপ এন্টারপ্রাইজ নামে একটি বিক্রেতাকে দেওয়া হয়েছিল। কারণ মুদি, মিষ্টি, তাঁবু, আলো, জল খাবার, সবকিছু একই দোকান থেকে নেওয়া হয়েছিল। এমনকী বিদ্যুৎ অর্থাৎ বাল্ব বিক্রির দোকান থেকে ৩০ টাকা্য গদি এবং চাদর ৩৫ টাকা প্রতি ইউনিট ভাড়া করা হয়েছিল। লক্ষ লক্ষ টাকার চা এবং জলখাবারের ভুয়ো বিল তৈরি হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর, জেলা প্রশাসক সঞ্জয় কুমার জৈন তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে, সমস্ত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কংগ্রেস মুখপাত্র মুকেশ নায়ক বলেছেন, একজন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল কতটা দামি তা দিন্দোরিতে বিড়ি কেনার সময় আধ ঘন্টার মধ্যে তিনি ১০ লক্ষ টাকা খরচ করতে পারেন, যা থেকে বোঝা যায় যে ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা মানুষদের এখনও পেট ভরে যায়নি। প্রতিটি ব্যয়ের হিসাব সরকারি ফাইলে লেখা থাকে, কিন্তু যখন জবাবদিহিতা অদৃশ্য হয়ে যায়, তখন কেলেঙ্কারিগুলি জালিয়াতিতে পরিণত হতে খুব বেশি সময় লাগে না। এছাড়াও কংগ্রেস, সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে যে, এই সরকারে উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর লুটপাট এবং ভাগাভাগি চলছে। 

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা