অনলাইন গেমিংয়ে সর্বস্ব খুইয়ে আত্মঘাতী ২৩ বছর বয়সী যুবক

খবরে অনুযায়ী, একটি অনলাইন গেমিং অ্যাপে লুডো গেমে ৫ লাখ টাকা হারানোর পর যুবকটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। যুবকটির নাম গদ্দামেদী ভেঙ্কটেশ (২৩)

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! এবার অনলাইন গেমিংয়ে ৫ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করলেন ২৩ বছর বয়সী যুবক। আবারও অনলাইন গেমিংয়ে বলি হচ্ছে তরুণ প্রজন্ম। বর্তমানে সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্ত তরুণ প্রজন্মের সর্বনাশ ডেকে আনছে। খুব সহজে যেমন টাকা উপার্জন করছেন মানুষ, তেমনি মূহুর্তেই সবকিছু খুইয়ে ভিখিরি দশায় পরিণত হচ্ছেন। বিশেষ করে, অনলাইন গেমিং অ্যাপগুলিতে প্রতারণা হওয়ার বেশি প্রবণতা থাকে। বিশেষ করে, এটি জুয়া খেলার মতোই। মগজ খাটিয়ে লাখ লাখ টাকা উপার্জন প্রধান লক্ষ্য। খবরে অনুযায়ী, একটি অনলাইন গেমিং অ্যাপে লুডো গেমে ৫ লাখ টাকা হারানোর পর যুবকটি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। যুবকটির নাম গদ্দামেদী ভেঙ্কটেশ (২৩), তিনি হায়দরাবাদের রোস্ট ক্যাফেতে মালি হিসেবে কাজ করতেন।

ভেঙ্কটেশ মূলত মাহবুবনগর জেলার নারভা মণ্ডলের জাকলার গ্রামের বাসিন্দা ছিলেন। কাজের জন্যে চার বছর আগে হায়দরাবাদে চলে এসেছিলেন তিনি। সেখানেই রোস্ট ক্যাফেতে মালি হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই ভেঙ্কটেশ মোবাইল অ্যাপের মাধ্যমে লুডো গেম খেলছিলেন। সেখানে টাকাও বিনিয়োগ করতেন, আর দ্বিগুণ রিটার্ন পেতেন। সময়ের সঙ্গে সঙ্গে, এই খেলা আরও তাঁকে মনোযোগী বানিয়ে তোলে। শেষমেশ নেশাকাতুর হয়ে ৫ লক্ষ টাকা হারান তিনি। স্বাভাবিকভাবেই এই বিশাল আর্থিক ক্ষতির কারণে তিনি গভীরভাবে হতাশ হয়ে পড়েন। তাই নিজের জীবন শেষ করার চরম সিদ্ধান্ত নেন। তিনি বিষ খেয়ে নিজের জীবন শেষ করেছেন। এই ঘটনায় তার পরিবার এবং বন্ধুবান্ধবরা মর্মাহত। তবে পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে। যুবকের মর্মান্তিক আত্মহত্যার ঘটনাটি অনলাইন গেমের আড়ালে অনলাইন জুয়ার নাশকতা তুলে ধরেছে।

কিন্তু তরুণদের অনলাইনে এই ধরনের কার্যকলাপে জড়িত হওয়া একেবারে উচিত নয়। যার ফলে একাধিক বিপদ হতে পারে। যেমন, আর্থিক ক্ষতি-খেলোয়াড়রা প্রচুর পরিমাণে অর্থ হারাতে পারেন, কখনও কখনও তাদের জীবনের সঞ্চয়ও হারাতে পারেন। আসক্তি- এই গেমগুলি অত্যন্ত আসক্তিকর হয়, যা মানুষকে নেশাগ্রস্ত বানিয়ে ক্রমাগত খেলায় পরিচালিত করে। মানসিক স্বাস্থ্য সমস্যা- জুয়ার কারণে অর্থ হারানো এবং ক্রমাগত চাপ উদ্বেগ, বিষণ্ণতা এমনকি আত্মহত্যার চিন্তাও তৈরি হতে পারে। জালিয়াতি এবং প্রতারণা-কিছু অ্যাপ বা ওয়েবসাইট জাল হতে পারে, যা ব্যবহারকারীদের অন্যায়ভাবে অর্থ হারাতে প্রতারণা করে। আইনি ঝামেলা- কিছু অঞ্চলে, অনলাইনে অর্থ-ভিত্তিক গেম খেলা বা প্রচার করা অবৈধ বা অনিয়ন্ত্রিত। যদি আপনিও এই ধরনের নেশায় আসক্ত হন, তাহলে এক্ষুনি অনলাইনে গেম খেলা ত্যাগ করুন।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা