ইস্তফার পর বাংলো খালি করতে বাক্স-প্যাঁটরা গোছাতে শুরু করেছেন ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইস্তফাপত্র প্রেরণ করেছিলেন। তাতে জানিয়েছিলেন কিছু স্বাস্থ্যগত কারণে তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে অব্যাহতি চাইছেন। তাই এই ইস্তফাপত্র। সূত্রের খবর, প্রাক্তন উপরাষ্ট্রপতি ইতিমধ্যেই উপরাষ্ট্রপতির বাসভবন খালি করার প্রস্তুতি নিয়েছেন। মূলত পদত্যাগের পরপরই তিনি তাঁর জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেছিলেন।

সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার দিন থেকেই নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করেছিলেন। যদিও তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক একদিন পরে অর্থাৎ মঙ্গলবার গৃহীত হয়। ধনখড়ের পদত্যাগপত্র রীতিমতো রাজনৈতিক হট্টগোলের জন্ম দিয়েছে। বিরোধীরা অভিযোগ এনেছে যে সরকারের চাপের মুখে নতি স্বীকার করে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তথ্য অনুযায়ী, বিরোধী দলের কিছু নেতা জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু সে সময়ও পাওয়া যায়নি। মঙ্গলবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত এবং এনসিপির শরদ পাওয়ার দাবি করেছেন তাঁরা ধনখড়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলেন, কিন্তু সময় পাননি। পদত্যাগের পর থেকে প্রাক্তন উপরাষ্ট্রপতি কোনও রাজনৈতিক দলের নেতার সঙ্গে দেখা করছেন না।

প্রোটোকল অনুসারে, মেয়াদ শেষ হওয়ার পর উপরাষ্ট্রপতির জন্য একটি টাইপ-৮ ক্যাটাগরির সরকারি বাংলো বরাদ্দ করা হয়। কিন্তু জগদীপ ধনখড়ের মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল।মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেছেন। তাহলে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধনখড় সরকারের কাছ থেকে সরকারি বাংলো পাবেন? নাকি অন্য কোনও বেসরকারি বাংলোয় চলে যেতে হবে তাঁকে?

ভারতের উপরাষ্ট্রপতি তাঁর পদ ত্যাগ করার পরেও নিয়ম অনুসারে অনেক সরকারি সুযোগ-সুবিধা পান। এই ক্ষেত্রে, জগদীপ ধনখড়ও প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে পেনশন, বাসস্থান এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি রাষ্ট্রপতি পদ ত্যাগ করলেন ঠিকই, তারপরেও কিন্তু দু’জন সহকারী, দু’জন পিয়ন থাকবেন তাঁর সঙ্গে। উপরাষ্ট্রপতির পদ ছাড়ার পরেও ধনখড়ের যে সব দফতরের কাজ থাকবে সেগুলিতে সহায়তা করবেন এই কর্মীরা। এছাড়াও, তাঁর চিকিৎসা পরামর্শ, হাসপাতালে ভর্তি, ওষুধ, যে কোনও মেডিক্যাল টেস্ট, এমনকি প্রয়োজন পড়লে অস্ত্রোপচারও বিনামূল্যে হবে।

প্রাক্তন উপরাষ্ট্রপতির রুটিন চেকআপের জন্য একজন ডাক্তারও নিযুক্ত থাকেন। এক্ষেত্রেও সেই নিয়মের ব্যত্যয় হবে না। এছাড়াও, অফিসের খরচের জন্য পৃথকভাবে ৬০ হাজার টাকা বেতন পাবেন তিনি। প্রাক্তন উপরাষ্ট্রপতির কর্মীদের বেতন সরকার প্রদান করবে। তাঁর সরকারি বাসভবনের বিদ্যুৎ ও জলের বিল সরকার দেবে। প্রাক্তন উপরাষ্ট্রপতি তাঁর জীবনসঙ্গী বা কোনও একজন আত্মীয়ের সঙ্গে দেশের যে কোনও স্থানে বিনামূল্যে বিমান বা রেল ভ্রমণের সুযোগ পাবেন।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা