দেশে আধা সেনায় ১ লক্ষেরও বেশি পদ শূন্য, ডেরেকের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতীয় আধা সেনা বাহিনীতে সিআরপিএফ সহ ছটি বিভাগে এক লক্ষেরও বেশি শূন্য পদ রয়েছে চলতি বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রা’য়েনের(Derek O’ Brayam) প্রশ্নে সংসদে এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই(Nityananda Rai)। গত পাঁচ বছরে আধা সেনাবাহিনীতে কত শূন্য পদ ছিল এবং এখন কত রয়েছে তা জানতে চান তৃণমূল সাংসদ। সেই তথ্যে দেখা যায় চলতি বছরে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে। ডেরেকের প্রশ্নের লিখিত জবাবে  স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী জানান, ছটি আধা সেনা বাহিনীর তথ্য পৃথক পৃথকভাবে রয়েছে। অসম রাইফেলস, সীমান্ত রক্ষী বাহিনী, সিআরপিএফ, সিআইএসএফ ,ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমা বল সহএই ছ’টি বিভাগের শূন্য পদের হিসাব তুলে ধরেন প্রতিরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী।

এই ছটি বিভাগের শূন্য পদের সংখ্যা ২০১১ সালে ছিল ১,০৯,১৭৪টি। ২০২২ সালে শূন্য পদ ছিল ৬ ৮ ,৬ ৭ ৪ টি। ২০২৩ সালে শূন্য পদ ছিল ৮৪,৩৭৪ টি। ২০২৪ সালে শূন্য পদ ছিল ৬ ৪, ৮ ৯ ৭ টি। চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে এখনো পর্যন্ত শূন্য পদ ১,০৯,৮৬৮টি । তথ্যের হিসেব অনুযায়ী চলতি বছরেই শূন্য পদ সর্বাধিক। চলতি বছরে এই লক্ষাধিক শূন্য পদের মধ্যে সব থেকে বেশি সংখ্যা সিআরপিএফে। সেখানে সংখ্যা ৩৪,৮৬৯ টি এরপরই রয়েছে সিআইএসএফ(CISF)। এখানে শূন্যপদ ৩৩,৮৪৭টি। আইটিবিপিতে শূন্য পদ ১ ৫, ০৩৫ টি। এদিকে আধা সেনা বাহিনী গুলির মধ্যে সবচেয়ে বেশি পদ অনুমোদিত রয়েছে সিআরপিএফের জন্য। যার সংখ্যা ৩,৩০,৮৯৩টি। বিএসএফের(BSF) জন্য অনুমোদিত পদ রয়েছে ২,৭২,৪৪৭টি। সিআইএসএফের জন্য অনুমোদিত পদ রয়েছে ১,৯৩,৯৭০টি।

এছাড়া আইটিবিপিতে ১,০৩,৬২২টি, অসম রাইফেলসে ৬৫,৫৪০টি এবং এসএসবিতে ১,০০,৫৪৮টি অনুমোদিত পথ রয়েছে। যদিও রাজ্যসভার তৃণমূল সাংসদ এর প্রশ্নের লিখিত জবাবে আধা সেনাবাহিনীতে প্রচুর পরিমাণে শূন্যপদ করে থাকার কথা অস্বীকার করেছেন প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী। তিনি দাবি করেছেন, ইতিমধ্যে ৭২,৬৮৯টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এগুলির নিয়োগ প্রক্রিয়া চলছে। অবসর, প্রদত্যাগ, পদোন্নতি, মৃত্যু নতুন ব্যাটেলিয়ান এবং নতুন পদ তৈরি সহ বিভিন্ন কারণে সিএপিএফ এবং অসম রাইফেলসে শূন্য পদ তৈরি হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ইউপিএসসি , এসএসসি এবং সংশ্লিষ্ট বাহিনীর মাধ্যমে দ্রুত শূন্যপদ পূরণের জন্য পদক্ষেপ করছে মন্ত্রক বলে প্রতি মন্ত্রী জানিয়েছেন। ভবিষ্যতেও তা হবে। সরকার দ্রুত এই শূন্য পদগুলি পূরণের জন্য পদক্ষেপ করছে বলেও প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী তৃণমূল সাংসদ এর প্রশ্নের জবাবে জানিয়েছেন।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা