শিল্পপতি অনিল আম্বানির মুম্বইয়ের বাড়ি-সহ ৪০ টি সংস্থায় ইডি-র ম্যারাথন তল্লাশি

বড় ধাক্কা! শিল্পপতি মুকেশ আম্বানির ভাই তথা অনিল আম্বানির মুম্বইয়ের বাড়ি-সহ একাধিক কোম্পানিতে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড় ধাক্কা! শিল্পপতি মুকেশ আম্বানির ভাই তথা অনিল আম্বানির মুম্বইয়ের বাড়ি-সহ একাধিক সংস্থায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার (২৪ জুলাই) মুম্বইয়ে অনিল আম্বানির একাধিক ভবনে তল্লাশি চালিয়েছে ইডি। জানা গিয়েছে, অভিযানটি দিল্লি এবং মুম্বইয়ের দলগুলি পরিচালনা করছে। অর্থ পাচারজনিত কারণে ব্যবসায়ীর একাধিক সংস্থায় তদন্ত চালিয়েছে ইডি। এই অভিযান পূর্ববর্তী তদন্তে চিহ্নিত আর্থিক অনিয়ম লেনদেনের সঙ্গে সম্পর্কিত। যেখানে অনিল আম্বানি গ্রুপের সংস্থাগুলিও রয়েছে। ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, সেবি, ন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং অথরিটি (এনএফআরএ), ব্যাঙ্ক অফ বরোদা এবং সিবিআই-এর দুটি এফআইআরের ভিত্তিতে দিল্লি এবং মুম্বইয়ের ইডি দলগুলি রিলায়েন্স অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ (আরএএজিএ)-এর সঙ্গে অন্তর্ভুক্ত সংস্থাগুলিকে লক্ষ্য করেছে।

এমনকী অনিল আম্বানির সঙ্গে যুক্ত সংস্থার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। ইডি সূত্রের খবর, জনসাধারণের অর্থ আত্মসাতের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র চালিয়ে আসছে এসব সংস্থাগুলি। এতে ইয়েস ব্যাংকের প্রোমোটাররাও যুক্ত। ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাংকের বিরুদ্ধে প্রায় ৩,০০০ কোটি টাকার ঋণের অবৈধ কারসাজি, অপব্যবহারের অভিযোগ রয়েছে। এতে অনেক প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, শেয়ারহোল্ডার এবং বিনিয়োগকারীরা প্রতারিত হয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, ২০১৮ অর্থবছরে ঋণ বিতরণ ৩,৭৪২.৬ কোটি টাকা থেকে শুরু করে ১৯ অর্থবছরে ৮,৬৭০.৮ কোটি টাকায় তীব্র বৃদ্ধি পাওয়ার পর রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড (RHFL) তদন্তের আওতায় রয়েছে।

১৩ জুন, ২০২৫ তারিখে এসবিআই অনিল আম্বানি এবং রিলায়েন্স কমিউনিকেশনস (আরকম) কে আরবিআইয়ের নির্দেশিকা অনুসারে ‘প্রতারণা’ হিসাবে ঘোষণা করার পদক্ষেপের পর ইডি অনিল আম্বানির সঙ্গে যুক্ত সংস্থাগুলিতে তল্লাশি চালাল। যা অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনের ঋণ অ্যাকাউন্টের জন্যে বড় ধাক্কা। এসবিআই ২০২৩ সালের ডিসেম্বর, ২০২৪ সালের মার্চ এবং ২০২৪ সালের সেপ্টেম্বরে সংস্থাটিকূ কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। তবে সংস্থার উত্তর পর্যালোচনার পর, ব্যাংক বলেছিল যে অনিল আম্বানির কোম্পানি তার ঋণের শর্তাবলী মেনে চলেনি এবং অ্যাকাউন্ট পরিচালনায় অনিয়ম সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়নি। সূত্র অনুসারে, বৃহস্পতিবার ইডি অনিল আম্বানির আবাসিক ভবন-সহ প্রায় ৪০ টি স্থানে তল্লাশি চালিয়েছে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা