হিমাচল প্রদেশে রাস্তা থেকে খাদে পড়ল বাস, মৃত কমপক্ষে ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: হিমাচল প্রদেশের মান্ডি জেলা থেকে একটি মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে এসেছে। মান্ডির সরকাঘাট এলাকার মাসেরানের কাছে তারাংলায় একটি এইচআরটিসি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। ২০ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হন। বাসটি সরকাঘাট থেকে জামনি দুর্গাপুর যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নীচে পড়ে যায়। সকাল সকাল এমন দুর্ঘটনায় হতবাক হয়ে যান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এইচআরটিসির বাসটিতে মোট ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন। তারাংলার কাছে মাসেরান এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ রাস্তার পাশে তৈরি ঢাল থেকে পিছলে নীচে পড়ে যায় বাসটি। পড়ে গিয়ে উল্টে যায় বাস। দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ভেতরে থাকা যাত্রীরা বাসের মধ্যেই আটকা পড়ে যান।

দুর্ঘটনার পর ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশে। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এবং সরকাঘাটের ডিএসপি সঞ্জীব গৌতম তাঁর দল নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান। আহতদের দেরি না করে অ্যাম্বুলেন্সে সরকাঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ডিএসপি সঞ্জীব গৌতম জানিয়েছেন যে দুর্ঘটনায় ৫ জন মারা গিয়েছেন। যার মধ্যে ২ জন পুরুষ এবং ৩ জন মহিলা। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের পরই সঠিক কারণ জানা যাবে।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা