এমএ চোরের কীর্তি! নিজের মায়ের গয়না চুরি করে বিক্রি, চাকরি খুইয়ে শ্রীঘরে ঝাড়গ্রামের সৌমাল্য

সৌমাল্য-র নেশা চুরি। ইংরেজিতে স্নাতকোত্তর পাশ, প্রখর বুদ্ধি তাঁর, কিন্তু পেশা বলতে চুরি করাই। তাঁর বাড়ি আসানসোলের বার্নপুরে। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। বাবা পূর্ত দফতরের প্রাক্তন কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণত পেটে বিদ্যা না থাকলেই কাজের অভাবে অপরাধ করতে ইচ্ছে করে! তাই চোরেদের তেমন শিক্ষাগত যোগ্যতা নেই বললেই চলে। কিন্তু ঝাড়গ্রামের সৌম্যর শিক্ষিত চোর। ছোট থেকে চুরি বিদ্যায় ওস্তাদ তিনি। কিন্তু সৌমাল্য-র শিক্ষাগত যোগ্যতা শুনলে চোখ কপালে উঠবে। আসলে কথায় আছে, কেউ অভাবে চুরি করে আবার কেউ স্বভাবে চুরি করে। কিন্তু সৌমাল্য-র নেশা চুরি। ইংরেজিতে স্নাতকোত্তর পাশ, প্রখর বুদ্ধি তাঁর, কিন্তু পেশা বলতে চুরি করাই। তাঁর বাড়ি আসানসোলের বার্নপুরে। বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। বাবা পূর্ত দফতরের প্রাক্তন কর্মী। মা কেন্দ্রীয় সরকারি চাকুরে। আসানসোলের নামী স্কুলে পড়শোনা করেছেন সৌমাল্যর। এমএ পাশের পরে রেলে চাকরিও পেয়েছিলেন তিনি। থাকতেন খড়গপুরে। বিয়ের জন্য মেয়ে দেখাও চলছিল তাঁর। কিন্তু চাকরি পাওয়ার পরে বাড়ি গিয়ে মায়ের সমস্ত গয়না চুরি করে বেচে হাতেনাতে ধরা পড়েন তিনি।

সেই ঘটনা শুনে তাঁর মা আত্মঘাতী হয়েছিলেন। এরপরই তাঁকে সাসপেন্ড করে রেল। কিন্তু চুরি কেন করতেন তিনি, কীভাবে করতেন? তবে সৌমাল্য একা নয়, এই চুরিতে সাহায্য করার জন্যে তিনি একজন সঙ্গীও জোগাড় করেছেন। একজনের বুদ্ধি, অন্যজনের কঠোর পরিশ্রম। তাতেই কেল্লাফতে! এই দুই জুটিই ঝাড়গ্রামের বিভিন্ন আবাসনে চুরি করে বেড়াতেন। কিন্তু কিছুতেই ধরা পড়ছিলেন না। কারণ পুলিশের চোখে ধুলো দিতেই ঘন ঘন লোকেসন বদলে নিতেন তাঁরা। কিন্তু পুলিশের চোখ এড়ানো সহজ নয়! আগেই ধরা পড়েছিলেন ঝাড়গ্রামের ইংরেজিতে এমএ পাশ চোর সৌমাল্য চৌধুরী এবং তাঁর শাগরেদ ভিক্টর ঘোষ। এবার তাঁদের জেরা করে আরও একজনের গ্রেফতার করল পুলিশ। কিন্তু এত শিক্ষিত হয়ে কেন চুরিকেই নেশা বানালেন সৌমাল্য? জানা গিয়েছে, পক্ষাঘাতে আক্রান্ত সৌমাল্যর বাবা। তাঁকে দেখাশোনা করতেন ভিক্টর। পড়াশোনা মাধ্যমিক। কিন্তু অসম সাহসী। উপস্থিত বুদ্ধি প্রখর। সৌমাল্যর বাবাকে দেখাশোনা করতেই করতেই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপরেই দুই জুটি একের পর এক বাড়িতে হানা দিয়ে চুরির ঘটনা ঘটাচ্ছিলেন।

তবে তাঁদের সঙ্গে আছেন আরও দুজন। একজন সঞ্জয় দে। তাঁর বাড়ি পাঁশকুড়ায়। সেখানেই সোনার দোকান রয়েছে তাঁর। আর চুরি করা সোনার গহনা সেখানেই বিক্রি করতেন সৌমাল্যরা। এ ভাবেই দীর্ঘদিন চলছিল তাঁদের চুরির চক্র। অবশেষে সঞ্জয়কেও গ্রেফতার করেছে পুলিশ। আরও এক সুন্দরী মহিলাও রয়েছেন সৌমাল্যদের দলে। তিনি চুরির আগে জায়গা রেইকি করতেন। কোন আবাসনে সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেটাই ভিক্টরদের জানাতেন তিনি। এরপরেই কাজ শুরু করতেন সৌমাল্যরা। অনেকদিন ধরেই তাঁদের খুঁজছিলেন পুলিশ। গত ১৮ জুলাই একটি আবাসনে চুরির পর সৌমাল্য ও ভিক্টর ওড়িশার তালসারিতে গিয়েছিলেন। সেখান থেকে রাঁচিতে পালিয়ে যান। শেষে সেখান থেকে বাঁকুড়া ফিরে আসেন। এরপরেই হাতেনাতে তাঁদের ধরা হয়। আসলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড় ধরা! বৃহস্পতিবার সৌমাল্য, ভিক্টর, সঞ্জয় তিনজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। তাদেরকে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে